জুলাই গণহত্যার বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে

জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত বিচার এবং বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির দাবিতে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে ১১ দলীয় ঐক্য। মানববন্ধনে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা অংশ নেন।

বক্তারা বলেন, জুলাই গণহত্যার ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বিচার প্রক্রিয়ায় অযথা বিলম্ব না করে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

আয়োজকরা জানান, বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন

প্রকাশ: ০৩:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬