নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপজেলার বুধপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের অফিস উদ্বোধন করেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে উৎসব উদ্‌যাপনের পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা যায়।

এ ছাড়া প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর, বাগাতিপাড়া পৌরসভা, গালিমপুর ও জামনগর এবং লালপুর উপজেলার ধুপইল, ওয়ালালিয়া, মধুবাড়ি, নর্থ বেঙ্গল সুগার মিলস, গোপালপুর, জোতদৈবকি, লালপুর ত্রিমোহিনী ও ভাটপাড়া মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম। এ ছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনাকবলিত আরপি পরিবহনের বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বেশ কয়েজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে বাসটির চালকও রয়েছেন।

জনপ্রিয় টার্গেট

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশ: ০৯:১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬