দৈনিক টার্গেট

দেশের চেতনায়

বাংলাদেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়াজ কবির এ তথ্য দেন।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সন্দ্বীপে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা বরিশালে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আবহাওয়ার সার্বিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে যুক্ত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।