ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক কনস্ট্যান্টাইন প্রাসাদে পুতিনের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন উইটকফ। এর আগে ২০২২ সাল থেকে আটক থাকা ৭৪ বছর বয়সী মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয় রাশিয়া।

বৈঠকে পুতিনের উদ্দেশে উইটকফ বলেন, ‘আপনারা প্রায়ই আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানবতাবাদী বলে থাকেন। আপনিও একজন মানবতাবাদী, মহাশয়। আমি আপনাকে অভিবাদন জানাই, আপনার প্রশংসা করি এবং আবারও ধন্যবাদ জানাই।’

তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ট্রাম্প প্রশাসনের এমন অবস্থানকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। গত ৯ অক্টোবর ট্রাম্প রুশ ডিজেল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের একটি চুক্তির ঘোষণা দেন। জ্বালানির দাম কমানোর পাশাপাশি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক চাপ মোকাবিলা করাও তাঁর লক্ষ্য। ১৬ অক্টোবর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কিছু অংশ শিথিল করেন তিনি।

সমালোচকদের মতে, এ পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির সঙ্গে সাংঘর্ষিক। নিষেধাজ্ঞা শিথিলের ফলে মস্কোর অতিরিক্ত ৩০ কোটি থেকে ৭০ কোটি ডলার আয় হতে পারে, যার একটি বড় অংশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে।

২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পর থেকেই রাশিয়ার প্রতি তাঁর অনুকূল মনোভাব নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া তেমন কিছু করছে না। অথচ ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, একই দিনে রুশ ড্রোন হামলায় দুই শিশুসহ ছয়জন নিহত হন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির প্রতি ট্রাম্পের সমালোচনা বেড়েছে। তাঁর মতে, যুদ্ধ বন্ধে এখনই সমঝোতায় পৌঁছানো প্রয়োজন। মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘একটি চুক্তি করার সময় এসেছে। আমরা ইউক্রেনকে অনেক কিছু দিয়েছি, কিন্তু বিনিময়ে একেবারেই কিছু পাইনি।’

তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন সমালোচকেরা। তাঁদের মতে, ইউক্রেনকে সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র রুশ সামরিক সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। ড্রোন যুদ্ধ, ইলেকট্রনিক ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং আধুনিক অস্ত্রের কার্যকারিতা সম্পর্কে পেন্টাগনের ধারণা আরও স্পষ্ট হয়েছে। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থান ও অস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতেও এই সহায়তা ভূমিকা রেখেছে।

সংবাদ সরাও, অন্যথায় ফল ভুগতে হবে: মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প প্রশাসনের হুমকি

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে প্রকাশিত তিনটি প্রতিবেদন ‘প্রত্যাহার বা সংশোধনের’ জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না করলে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নির্দিষ্ট না করলেও ‘উপযুক্ত ও বিদ্যমান সব…

আবার চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারি-২০২৭ চালু করতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই কর্মসূচির নিবন্ধন শিগগিরই শুরু হতে পারে। তবে বাংলাদেশিরা এবার এতে আবেদন করার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা…

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ওয়াশিংটন পাকিস্তানের এবং চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে—নতুন দিল্লির এমন উদ্বেগ প্রশমিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমেরিকার সঙ্গে যে কোনো দেশের সম্পর্ক কখনোই ভারতের বিনিময়ে বা ভারতের স্বার্থের বিনিময়ে হবে না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে…

জনপ্রিয় টার্গেট

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

প্রকাশ: ০১:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬