যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

ইরানের ইয়ুথ জার্নালিস্টস ক্লাব নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বক্তব্যে হোসেইন মোহেবি বলেন, ‘আমরা “ফাদার অব অল বোম্বস বা সকল বোমার পিতা” উন্মোচনের শেষ ধাপে রয়েছি। এটি শত্রুর জন্য একদম নতুন একটি চমক হতে যাচ্ছে।’ তবে এই অস্ত্র সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানার জন্য জিবিইউ-৪৩ /বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোম—যা ‘মাদার অব অল বোম্বস বা সকল বোমার জননী’ নামে পরিচিত—ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন। প্রায় ৯ হাজার ৮০০ কেজি (২১ হাজার ৬০০ পাউন্ড) ওজনের এই জিবিইউ-৪৩ /বি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমা। ২০১৭ সালের এপ্রিলে ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানে আইএস (দায়েশ) জঙ্গি গোষ্ঠীর একটি সুড়ঙ্গ নেটওয়ার্কে এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল।

কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করে মোহেবি আরও জানান, ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া ১২ দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা দেড় গুণ বেড়েছে। তিনি যোগ করেন, ‘ক্ষেপণাস্ত্রের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং এগুলোর পাল্লা, ধ্বংসক্ষমতা ও লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।’

আইআরজিসির এই মুখপাত্র বলেন, ইরান এখন স্থায়ী ও চূড়ান্ত প্রতিরক্ষা নিশ্চিত করতে তাদের সামরিক কৌশলে পরিবর্তন আনছে। মোহেবি ব্যাখ্যা করেন, ‘আগে ইরানের প্রতিরক্ষা নীতি ছিল কেবল প্রতিরোধমূলক। আমরা বলতাম, কোনো দেশ আক্রমণ করলে আমরা তার জবাব দেব। কিন্তু এখন আমরা বলছি, কেউ আমাদের আক্রমণ করলে আমরা শুধু জবাবই দেব না, বরং পাল্টা আক্রমণও চালাব।’

তিনি স্পষ্ট জানান, যেকোনো হামলার সমপরিমাণ জবাব দেওয়া হবে এবং তাদের এই নতুন সামরিক নীতি মূলত ‘অসম যুদ্ধকৌশলে’র (asymmetric warfare) ওপর জোর দেবে। তিনি বলেন, ‘আমাদের কৌশল আর শুধু আক্রমণাত্মক থাকবে না, এটি হবে অপ্রতিরোধ্য ও অসম। আমরা শত্রুর ওপর এমনভাবে হামলা চালাব যাতে তারা আমাদের জবাবের তীব্রতা হাড়ে হাড়ে টের পায়।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। জবাবে ইরানও ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পরবর্তীতে জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং দুই পক্ষ আলোচনায় বসে। তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ও পণ্য পরিবহনের নিরাপত্তা এবং মুক্ত চলাচলের অধিকার নিয়ে মতবিরোধের জেরে সেই আলোচনা পরবর্তীতে ভেস্তে যায়।

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় অন্তত একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নভেম্বরে ফের ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা, পরিকল্পনা প্রস্তুত

ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ দুই সপ্তাহ স্থায়ী হবে। ইরানের এই জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, ‘আমাদের হামলা হবে আরও তীব্র, আরও সৃজনশীল এবং আগের চেয়ে ভিন্ন ধরনের। আমরা দৃঢ়প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাসী। এ জন্য শক্তিশালী পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) কাতারে চার দেশের প্রতিরক্ষামন্ত্রীরা ‘বদর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ নামে…

জনপ্রিয় টার্গেট

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের

প্রকাশ: ১০:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬