উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা-কর্মীরা পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ বলেন, ‘রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস।’ তিনি আরও বলেন, ‘সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুতের অজুহাতে অসংসদীয় ভাষায় সংসদে বক্তৃতা করে মূলত ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন। আমরা তাঁর এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আশুগঞ্জের মাটিতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সংসদে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে, আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে, আর সারের সংকট হবে না সেটাও হতে পারে না।’
রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদে গতকাল শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
খুলনার দৌলতপুরে পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে মো. জলিল মুন্সি (৩৫) নামের এক পাটশ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলার অদূরে একটি অফিসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে…
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ ভাঙন দেখতে সেখানে আসা-যাওয়া করছে।
দৈনিক টার্গেট 




















