সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে শাখা সড়কে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে।

তবে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।’

পুলিশ আরও জানিয়েছে, আহত রিকশা চালকের নাম সুলতান (৬০)। এ ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশা চালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও বলেন, ‘সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। আমরাও জানতে পেরেছি তাঁর ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। তবে এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে চুলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে তর্কের জেরে কাঁচির আঘাতে আহত নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে, ১৯ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।

মিরপুরে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ, পরে মার্কেট-কারখানা ভাঙচুর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ১৫

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, শ্রমিক ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ২০টি কারখানায় আজ শনিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির

সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত

প্রকাশ: ১২:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬