স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নূর জাহান বেগম রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় মেঘাই বালুরঘাট থেকে বালু নিয়ে একটি ট্রাক সোনামুখীর দিকে যাচ্ছিল। শিমুলদাইড় এলাকায় ট্রাকটি তাঁকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নূর জাহান বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
যশোরের কেশবপুরে ভেজা গায়ে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে…
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিহাতা এলাকায় এ অভিযান চালানো হয়।
চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ…
দৈনিক টার্গেট 























