খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ফেরত পাঠানো হলো মশক নিধন ওষুধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৯০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন রয়েছেন। এ ছাড়া নতুন করে ৩ জনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

মোশাররফ হোসেন আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৩৯৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮১ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬০ জন রোগী। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ২২৫ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

এদিকে খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মশক নিধনের জন্য আনা ওষুধ মান যাচাইয়ের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। পরীক্ষামূলক প্রয়োগে ১৫ শতাংশ মশার লার্ভাও মরেনি। ফলে সেই ওষুধ ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পাশাপাশি কীটতত্ত্ববিদদের সহযোগিতা নিয়ে দ্রুত নতুন ওষুধ কেনার নির্দেশ দিয়েছেন তিনি।

কেসিসি থেকে জানা গেছে, খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় মশক নিধন কর্মসূচি জোরদার করে কেসিসি। গত ১ সেপ্টেম্বর থেকে মশার লার্ভা নিধনের জন্য নতুন করে ১৫৫ জন শ্রমিক নিয়োগ করা হয়। নগরীর প্রতিটি ওয়ার্ডে ৫ জনকে করে শ্রমিক প্রতিদিন ড্রেন, বদ্ধ জলাশয়সহ প্রয়োজনীয় স্থানে মশার লার্ভা নিধনে কাজ করছেন।

এ ছাড়া কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের শ্রমিকেরা ৩১টি ওয়ার্ডে একযোগে ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা নিধন এবং ওয়াসার ম্যানহোলে লাইট ডিজেল ওয়েল বা কালো তেল ছিটাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

সূত্র জানায়, আগামী সপ্তাহে এই কার্যক্রম আরও জোরদারের পরিকল্পনা করা হয়েছে। এ অবস্থায় মশক নিধনের জন্য তিন হাজার লিটার অ্যাডাল্টি সাইট এবং দুই হাজার লিটার লার্ভি সাইট ওষুধ কেনা হয়েছে। গত শনিবার কীটতত্ত্ববিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে মশার ওষুধের মান পরীক্ষা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সেদিন একটি পাত্রে মশার লার্ভার ওপর ওষুধ প্রয়োগ করে বদ্ধ ঘরে ৪৮ ঘণ্টা রাখা হয়।

একই সঙ্গে নতুন কেনা ওষুধ পরীক্ষার জন্য দেশের খ্যাতনামা তিনটি পরীক্ষাগারে পাঠানো হয়। গতকাল সোমবার দুপুরে সেই পাত্র পরীক্ষা করে দেখা যায়, ১৫ শতাংশ লার্ভাও মারা যায়নি।

জানতে চাইলে কেসিসি প্রশাসক বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বেশির ভাগ লার্ভা মারা যাওয়ার কথা। কিন্তু ৪৮ ঘণ্টা পর ১৫ শতাংশ লার্ভা মরেনি। ওই ওষুধের চালান ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কীটতত্ত্ববিদদেরও সহযোগিতায় জরুরি ভিত্তিতে কীভাবে আরও ভালো ওষুধ কেনা যায় এ জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাগুরার মহম্মদপুরে মধুমতি সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের জাঙ্গালিয়া অংশে সংস্কারকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধস ও ভাঙন দেখা দিয়েছে। সড়কের অন্তত চারটি স্থানে মাটি সরে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

প্রায় ছয় মাস পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস প্রাপ্তি ও কারিগরি ত্রুটি কাটিয়ে মঙ্গলবার সকালে উৎপাদনে ফেরে সিইউএফএল। গত আড়াই বছরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটিতে অন্তত ছয় দফা বন্ধ হয়েছে কারখানাটি।

শিবিরের হয়ে ছাত্রদলে প্রবেশের চেষ্টা সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে এক শিক্ষার্থীকে রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতারা। তাঁদের অভিযোগ, শিবির ভুক্তভোগী শিক্ষার্থীকে ব্যবহার করে ছাত্রদলকে…

জনপ্রিয় টার্গেট

ঢাবি এলাকায় মেট্রোরেলের লাইনে কাপড় পড়ে ট্রেন চলাচল ১৫ মিনিট বন্ধ

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ফেরত পাঠানো হলো মশক নিধন ওষুধ

প্রকাশ: ০৫:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬