আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে কিছুদিন আগেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। ইংল্যান্ড সিরিজ জেতায় আবারও দুই নম্বরে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ওল্ড ট্রাফোর্ডে ব্যাট করতে নেমে ১২৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ৬২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দল জেতানোর পথে ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জস বাটলার। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিত করেন তিনি। ব্রুকের ব্যাট থেকে আসে ৩৩ রান।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রান এবং দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জিতেছিল ইংল্যান্ড। সব মিলিয়ে সবশেষ ২৬ টি-টোয়েন্টির ২৩টিতেই জয়ের দেখা পেল তারা।
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ও বোলিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য শ্রীলঙ্কার। আগামী ২২ সেপ্টেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘ব্যাটিং ও বোলিং, দুই দিক থেকেই আমাদের জন্য এটি খুবই হতাশাজনক একটি সিরিজ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা দলগুলোর তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তা বোঝার জন্য এই সিরিজটি আমাদের চোখ খুলে দিয়েছে।’
লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে একুশ শতকে লা লিগার কোনো মৌসুমের প্রথম সাত ম্যাচে গোল করার দিক থেকে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।
চীনের বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো বড় হার দিয়ে। পুল ‘এ’-এর ম্যাচে আজ চীনের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।
ঢাকার ব্যস্ততা পেরিয়ে এখন জাকার্তার মাটিতে বাংলাদেশ ফুটবল দল। ফিফা আসিয়ান কাপের অভিষেক আসর সামনে রেখে আজ সকালে ইন্দোনেশিয়ার রাজধানীতে পৌঁছেছে টমাস ডুলির দল। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ।
দৈনিক টার্গেট 























