সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমে জানান, কয়েক বছর ধরেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সমু চৌধুরী। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাঁরা।

অভিনেতার এমন কঠিন সময়ে পাশে দাঁড়াল অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানালেন, সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ (গতকাল) সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’

প্রথম থেকেই সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করছে অভিনয়শিল্পী সংঘ। প্রায় তিন বছর আগে সমু চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে সময় সংগঠনটির সদস্যরা ছুটে গিয়েছিলেন তাঁর পাশে। রাশেদ মামুন অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে শিল্পী সংঘ থেকেই ওনাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ই আমরা চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তাঁর পরিবার সে সময় রাজি হয়নি। এবার তাঁর চিকিৎসার জন্য পরিবারের সম্মতি পেয়েছি।’

পাকিস্তানি সিরিয়াল ‘দার-এ-নিজাত’ নিয়ে কেন এত আলোচনা

রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতা যতই থাকুক না কেন, শিল্পের যে নিজস্ব কোনো সীমানা নেই, তা আবারও প্রমাণ করল পাকিস্তানি ড্রামা ‘দার-এ-নিজাত’। গত ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটাল চ্যানেলে সম্প্রচার শুরু হয়েছে সিরিজটির। এ পর্যন্ত প্রচারিত হয়েছে ২৬টি পর্ব। সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই এটি একদিকে যেমন রহস্য ও র

চলচ্চিত্রে সংকট ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

চলচ্চিত্রের বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো ‘আমাদের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার। অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান পরিচালক, প্রযোজক, প্রদর্শক এবং চলচ্চিত্রবিষয়ক সাংবাদিকেরা।

অভিনয়ে না আসার কারণ জানালেন নায়করাজপুত্র বাপ্পী

অভিনেতা নায়করাজ রাজ্জাকের তিন ছেলে—বাপ্পারাজ, বাপ্পী ও সম্রাট। অভিনয়ে যুক্ত থাকার সুবাদে বড় ছেলে বাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাটকে সবাই চেনেন। তবে মেজ ছেলে রওশন হোসেন বাপ্পী বরাবরই থেকে গেছেন অন্তরালে। পর্দার বাইরেও তাঁর দেখা মেলা দুষ্কর। এক দশক ধরে স্থায়ীভাবে কানাডায় বসবাস করছেন তিনি। সম্প্রতি সেখান থে

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

প্রকাশ: ০৯:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬