হঠাৎ আলোচনায় আনুশেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আনুশেহ আনাদিলের দুটি নতুন ভিডিও। সেই ভিডিওর সুবাদে আবার আলোচনায় আনুশেহ। অনেক দিন ধরেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। গুঞ্জন ছড়িয়েছে, নেশাগ্রস্ত হয়ে পড়ায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে আনুশেহর, ছেড়ে দিতে হয়েছে গান গাওয়া। বিষয়টি আনুশেহর নজরে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাই এক ভিডিওতে আনুশেহ বলেন, ‘আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না। এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।’

আরেকটি ভিডিওতে আনুশেহকে বলতে শোনা যায়, ‘আমি অনেক বছর ধরে নিজের চেহারা কাউকে দেখাই না। লুকায়ে ছিলাম। এই বছরগুলোতে আমি প্রচুর লিখেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সেগুলো কেউ পড়ে না। পড়ে তবে সেটা বয়স্করা। এই প্রজন্ম ছোট ছোট ক্লিপস দেখতে অভ্যস্ত।’

আনুশেহর দুটি ভিডিওই এখন ভাইরাল। দুটি ভিডিওতেই এলোমেলোভাবে কথা বলতে শোনা যায় আনুশেহকে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে তিনি নিজেই ধারণ করেছিলেন। কীভাবে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তা জানা যায়নি। তবে ভিডিও দুটি ঘিরে রয়েছে নানাজনের নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি।

এলভিস প্রিসলির গান চুরির অভিযোগে এআই কোম্পানির বিরুদ্ধে মামলা

কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলির গান চুরির অভিযোগে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের অনুমতি না নিয়েই এলভিসের শত শত কালজয়ী গান ব্যবহার করে নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

ফিডব্যাকের ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজন

১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করেছিল দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক। সে সময় নাম ছিল ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরি। ১৯৭৯-৮০ সালের দিকে আগের নামের একাংশ বাদ দিয়ে শুধু ফিডব্যাক নামেই পরিচিতি পায় ব্যান্ডটি। দীর্ঘ এই পথচলায় ফিডব্যাকের ঝুলিতে জমা হয়েছে ‘মৌসুমী’, ‘মেলা’, ‘চিঠি’, ‘ময়ূরী আকাশ’, ‘ফির

টিএসসিতে হালিম বয়াতি স্মরণোৎসব

টিএসসিতে হালিম বয়াতি স্মরণোৎসব

বিচার গানের প্রবর্তক বলা হয় হালিম বয়াতিকে। সাধক হালিম নামেই সবার কাছে পরিচিত তিনি। তাঁর লেখা পাঁচ হাজারের বেশি গান ‘হালিম সংগীত’ নামে পরিচিত। ৩০ অক্টোবর হালিম বয়াতির ৯৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘হালিম বয়াতি স্মরণোৎসব ২০২৬’। এতে থাকবে আলোচনা অনুষ্ঠান ও ব

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

হঠাৎ আলোচনায় আনুশেহ

প্রকাশ: ০৯:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬