১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম সেশনটা বাংলাদেশের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। আমির জাঙ্গো ৩২ ও কেভিন উইকহ্যাম ২৭ রান নিয়ে লাঞ্চের পর ব্যাট করতে নামবেন। ক্যারিবীয়দের পতন হওয়া ৩ উইকেটের দুইটাই নেন তাসকিন। বাকিটা গেছে হাসানের ঝুলিতে।

প্রথম উইকেটের দেখা পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তাসকিনের হাত ধরে পঞ্চম ওভারেই সাফল্য পায় দল। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে আঘাত হানেন হাসান। তাসকিন আরও একবার উইকেটের দেখা পেলে ২৭ রানেই তৃতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের প্রথম শিকার ব্র্যান্ডন কিং। তাসকিনের দারুণ এক ডেলিভারিতে এই ওপেনার বোল্ড হলে ১৩ রানের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ বাউন্ডারিতে ৯ রান করেন তিনি। সে ধাক্কা সামলে উঠার আগেই কাভেম হজকে হারায় সফরকারীরা। হাসানের করা পরের ওভারে বোল্ড হন ১ রান করা হজ।

একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ সিলভা। তাসকিনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ওপেনার। ১২ রান আসে তাঁর ব্যাট থেকে।

আরও একটি উইকেট পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। হাসানের করা ১৯তম ওভারের শেষ বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন উইকহ্যাম। অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি সাদমান। তবু সেশনটা হয়ে থাকল বাংলাদেশের।

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক রোস্টন চেজ। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মুখে এআই ডিভাইস লাগিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়ক

কপালের পাশে ছোট একটি এআই ডিভাইস লাগিয়ে আলোচনায় রয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। বিশেষ প্রযুক্তির এই ডিভাইস কেন ব্যবহার করেছেন তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে দারুণ কৌতূহল।

জনপ্রিয় টার্গেট

প্রথম সেশনটা বাংলাদেশের

প্রকাশ: ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬