০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর বিদায়ে পর্তুগালের আবেগঘন বার্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করা রোনালদোর বিদায়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার, অসংখ্য রেকর্ড ও অর্জনের গৌরবময় অধ্যায়। ব্যক্তিগত ও দলীয় সাফল্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া রোনালদোর বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছে এফপিএফ। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে পর্তুগাল ফেডারেশন লিখেছে, ‘তিনি শুধু একজন অসাধারণ ক্রীড়াবিদই নন। বরং একজন অনুপ্রেরণাদায়ী নেতা, নিষ্ঠার প্রতীক এবং জাতীয় দলের আত্মার প্রতিচ্ছবি। রোনালদো নিজের কাঁধে দেশের প্রত্যাশার ভার তুলে নিয়েছেন। একের পর এক রেকর্ড গড়েছেন এবং দলকে উপহার দিয়েছেন এমন সব সাফল্যের মুহূর্ত। যা পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

রোনালদোর দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারকে মর্যাদা দিতে বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে পর্তুগালের। বিবৃতিতে এফপিএফ লিখেছে, ‘দেশের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পথচলার জন্য গভীর কৃতজ্ঞতা ও অপরিসীম শ্রদ্ধা জানাচ্ছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তাঁর প্রতি প্রকাশ্যে সম্মান ও কৃতজ্ঞতা জানাতে পেরে আমরা গর্বিত।’ বিবৃতির শেষাংশে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, রোনালদোর মতো কিংবদন্তির বিদায় যথাযথ সম্মাননা ছাড়া হতে পারে না। তাঁর অসাধারণ ক্যারিয়ার ও অবদানের প্রতি সম্মান জানিয়ে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানাতে চায় পর্তুগাল ফুটবল ফেডারেশন।

প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮৫ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নেননি। খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে।

পর্তুগালের হয়ে সবশেষ রোনালদো খেলেছেন সেপ্টেম্বরে নেশনস লিগে। ওয়েলসের বিপক্ষে সেই ম্যাচে পর্তুগাল জেতে ১-০ গোলে। রোনালদোকে ছাড়া নেশনস লিগের তিনটি ম্যাচ পর্তুগাল খেলে সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে। চার ম্যাচের চারটিতে জিতে পর্তুগিজরা উঠে যায় নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে। আজ তিনি সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল।

বিদায় বেলায় কী কী রেখে গেলেন রোনালদো

বিদায় বেলায় কী কী রেখে গেলেন রোনালদো

আমার কথাটি ফুরোল, নটে গাছটি মুড়োল—ক্রিস্টিয়ানো রোনালদো বহুল প্রচলিত এই বাংলা প্রবাদ না জানলেও আজ তিনি বলে দিলেন এমন কিছুই। আন্তর্জাতিক ফুটবল থেকে নিলেন অবসর। পর্তুগালকে বিদায় বলা এই তারকা ফুটবলার গড়েছেন অসংখ্য রেকর্ড।

ভুটানের বিপক্ষে গোলহীন থেকে বিরতিতে বাংলাদেশ

একবার ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট, আরেকবার বিশ্বনাথ ঘোষের হেড। কখনো রাকিব হোসেনের ক্রস, কখনো রক্ষণ চেরা পাসে গোলের সুযোগ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছে বাংলাদেশ। কিন্তু গোলের সামনে গিয়ে বারবারই যেন খেই হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটান

ম্যাচের আগে অধিনায়ককে হারাল বাংলাদেশ

ম্যাচের আগে অধিনায়ককে হারাল বাংলাদেশ

ওয়ার্ম-আপের সময় চোটে পড়ে ভুটানের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে বাংলাদেশ দলের একাদশ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ও অধিনায়ক তপু বর্মণ। ম্যাচ শুরুর ঠিক আগে এমন আকস্মিক চোটে বড় ধাক্কা খেয়েছে দল। ফলে শেষ মুহূর্তে একাদশে জরুরি পরিবর্তন আনতে হয়েছে কোচকে।

জনপ্রিয় টার্গেট

‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

রোনালদোর বিদায়ে পর্তুগালের আবেগঘন বার্তা

প্রকাশ: ০২:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬