০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

মাঠে অবশ্য শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের। ভুটানকে নিজেদের অর্ধে আটকে রেখে আক্রমণের পর আক্রমণ করেছেন স্বাগতিকেরা। সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। কর্নার থেকে আসা বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ভুটানের রক্ষণ। বক্সের বাইরে থেকে ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক গিয়েলৎশেন জাংপো।

১০ মিনিট পর রাকিব হোসেনের ক্রসে হেডের সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। ফাঁকায় দাঁড়িয়ে নেওয়া তাঁর হেড অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২০ মিনিটে একবার পাল্টা আক্রমণে বাংলাদেশের রক্ষণে অস্বস্তি তৈরি করেন ভুটানের অধিনায়ক চেনচো গিয়েলৎশেন। তাঁর গতি থেকে একটি কর্নার আদায় করলেও তা কাজে লাগাতে পারেনি ভুটান। ম্যাচের এই পর্যায়ে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ভুটানের ওর্গেন ওয়াংচুককে। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

২৪ মিনিটে বক্সের ভেতর ভুটানের এক ডিফেন্ডারের গায়ে বল লাগলে হ্যান্ডবলের আবেদন করেন বাংলাদেশের খেলোয়াড়েরা। তবে পেনাল্টি দেননি রেফারি। বিরতির পাঁচ মিনিট আগে আবারও গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। রক্ষণ ভেদ করে আসা পাস ধরে গোলরক্ষকের সামনে একা হয়ে গিয়েছিলেন বিশ্বনাথ। কিন্তু অসমান মাঠে বল লাফিয়ে ওঠায় ঠিকমতো শট নিতে পারেননি তিনি। বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধে ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেও গোল পায়নি বাংলাদেশ। প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ১৫ বার বল স্পর্শ করলেও শেষ পর্যন্ত বিরতিতে যেতে হয়েছে গোলশূন্য অবস্থায়।

বিরতির পর ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় ফাহমিদুল ইসলামকে নামান ডুলি। বাঁ প্রান্ত থেকে ৬৫ মিনিটে তাঁর নেওয়া বাঁকানো শট অল্পের জন্য দূরের পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর আগেই ৬৪ মিনিটে জোড়া পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ। জামালের বদলে সোহেল রানা জুনিয়র ও বিশ্বনাথের জায়গায় মাঠে নামেন ইব্রাহিম। শেষ পর্যন্ত এই পরিবর্তনই হয়ে ওঠে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

৬৮ মিনিটে জায়ান আহমেদের বাড়ানো লং বল দূরের পোস্টে পেয়ে হেড করেন রাকিব। তাঁর হেড থেকে বল পান শমিত সোম। কানাডাপ্রবাসী এই ফুটবলারের ফিরতি হেড ভুটানের এক ডিফেন্ডারের গায়ে লেগে সামনে চলে আসে ইব্রাহিমের কাছে। বক্সের ভেতর থেকে ডান পায়ের প্লেসিংয়ে বল জালে পাঠান তিনি। গোলের জন্য প্রায় ৭০ মিনিট অপেক্ষার পর স্বস্তি ফেরে বাংলাদেশের শিবিরে।

গোল খেয়ে সমতায় ফেরার চেষ্টা করেছিল ভুটান। তবে বাংলাদেশের রক্ষণে আর বিপদ তৈরি করতে পারেনি তারা। ৭৯ মিনিটে জায়ান আহমেদের জায়গায় রহমত মিয়া ও কাজেম শাহর বদলে মোহাম্মদ হৃদয়কে নামান ডুলি। শেষ পর্যন্ত ইব্রাহিমের গোলটিই হয়ে থাকে দুই দলের ব্যবধান। ম্যাচের আগে অধিনায়ককে হারানো, প্রথমার্ধের সুযোগ নষ্টের হতাশা—সব পেছনে ফেলে সাফের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। তবে এই জয় দিয়ে আড়াল করার সুযোগ নেই আক্রমণভাগের পুরোনো সমস্যাগুলো। ভুটানের মতো প্রতিপক্ষের বিপক্ষে এত আক্রমণ, এত সুযোগ তৈরি করেও মাত্র একটি গোল—সেটিও বদলি খেলোয়াড়ের সৌজন্যে।

বিদায় বেলায় কী কী রেখে গেলেন রোনালদো

বিদায় বেলায় কী কী রেখে গেলেন রোনালদো

আমার কথাটি ফুরোল, নটে গাছটি মুড়োল—ক্রিস্টিয়ানো রোনালদো বহুল প্রচলিত এই বাংলা প্রবাদ না জানলেও আজ তিনি বলে দিলেন এমন কিছুই। আন্তর্জাতিক ফুটবল থেকে নিলেন অবসর। পর্তুগালকে বিদায় বলা এই তারকা ফুটবলার গড়েছেন অসংখ্য রেকর্ড।

ভুটানের বিপক্ষে গোলহীন থেকে বিরতিতে বাংলাদেশ

একবার ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট, আরেকবার বিশ্বনাথ ঘোষের হেড। কখনো রাকিব হোসেনের ক্রস, কখনো রক্ষণ চেরা পাসে গোলের সুযোগ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছে বাংলাদেশ। কিন্তু গোলের সামনে গিয়ে বারবারই যেন খেই হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটান

ম্যাচের আগে অধিনায়ককে হারাল বাংলাদেশ

ম্যাচের আগে অধিনায়ককে হারাল বাংলাদেশ

ওয়ার্ম-আপের সময় চোটে পড়ে ভুটানের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে বাংলাদেশ দলের একাদশ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ও অধিনায়ক তপু বর্মণ। ম্যাচ শুরুর ঠিক আগে এমন আকস্মিক চোটে বড় ধাক্কা খেয়েছে দল। ফলে শেষ মুহূর্তে একাদশে জরুরি পরিবর্তন আনতে হয়েছে কোচকে।

জনপ্রিয় টার্গেট

‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশের

প্রকাশ: ০২:১৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬