স্থানীয় কোল্ডস্টোরে কর্মরত কয়েকজন বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী একটি গাড়িতে মদিনা থেকে জেদ্দা যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গাড়িটিতে আবির কোল্ডস্টোরে কর্মরত কয়েকজন বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। মদিনা থেকে জেদ্দা আসার পথে জেদ্দায় পৌঁছানোর আগেই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
কনসাল জেনারেলের দেওয়া প্রাথমিক তথ্যে দুর্ঘটনায় সাতজন নিহত ও ছয়জন আহত হওয়ার কথা জানানো হয়। তবে নিহত ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৈনিক টার্গেট 



























