০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবি, সেই নয়নের পাশে বিভিন্ন পেশার মানুষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ভোলা সদর উপজেলার মাছুমা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

মাছুমা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া বলেন, ‘নয়ন খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করতে এসেছি। কেননা, এটা শুধু নয়নের একার দাবি নয়, এটা ভোলাবাসীর দাবি।’

কর্মসূচিতে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হেলালউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ এবং সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হুমায়ূন কবির সোপান বলেন, ‘ভোলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালু সময়ের দাবি। এ দাবির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘আইসিইউ না থাকায় প্রায় ছয় বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। এ হাসপাতালে আইসিইউ সেবা দিতে পারলে আমার মাকে সুদূর ঢাকায় নিতে হতো না। হয়তো ভোলা হাসপাতালেই চিকিৎসা দেওয়া যেত।’

ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা নয়ন খান গত ২৮ অক্টোবর থেকে হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে প্রতিদিন কখনো আধা ঘণ্টা, আবার কখনো এক ঘণ্টা হাতে প্ল্যাকার্ড নিয়ে একাই অবস্থান কর্মসূচি পালন শুরু করেছিলেন। তাঁর প্ল্যাকার্ডে লেখা, ‘দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও সিসিইউ চালু করা হোক।’

নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে তিনি মনে করেন। পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

নয়ন খান বলেন, ‘গত ১২ দিন ধরে এ অবস্থান কর্মসূচি পালন করে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের টনক নড়েনি। তাঁরা আজও আমার কাছে আসেনি। তাঁরা কেউ জানতেও চায়নি আমি কেন এ কর্মসূচি পালন করছি।’

এর আগে নয়ন খানের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাঁর পাশে দাঁড়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ। তাঁদের সবার বাড়ি ভোলার বিভিন্ন এলাকায়।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, পাঁচ বছর আগে ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপন করা হলেও জনবলসংকটে তা চালু হচ্ছে না।

ভোলা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্‌রোগ ও স্ট্রোকের জটিল রোগীদের ক্ষেত্রেও এমন হচ্ছে।

মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের কাছ থেকে ২৬টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কথিত দুই খদ্দের ও এক মোটরসাইকেলচালক পালিয়ে গেছেন।

ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকার আদাবর থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

মিয়ানমারে পাচারের সময় ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি বোটসহ আটজনকে আটক করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

ভোলা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবি, সেই নয়নের পাশে বিভিন্ন পেশার মানুষ

প্রকাশ: ০৪:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬