০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমদানির চাপে অস্থির ডলার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

আমদানি ব্যয়ের এই ঊর্ধ্বগতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা জ্বালানি পণ্যের। প্রথম প্রান্তিকে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪২২ কোটি ডলারের বেশি। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ২০৬ কোটি ডলারের কম। অর্থাৎ এক বছরে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে ১০৫ শতাংশের বেশি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কেনার কারণে এই ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এলএনজির আমদানি দায় পরিশোধেও বাড়তি ডলার প্রয়োজন হচ্ছে।

জ্বালানির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিও ডলারের বাজারে চাপ বাড়াচ্ছে। প্রথম তিন মাসে ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ২৬ দশমিক ৫০ শতাংশ। এ খাতে খরচ হয়েছে ১৪০ কোটি ডলার। সামনে রমজানকে কেন্দ্র করে ভোজ্যতেল, চিনি, ডাল ও ছোলার মতো পণ্যের জন্য ব্যবসায়ীরা নতুন এলসি খোলার প্রস্তুতি নিচ্ছেন। এতে ডলারের চাহিদা আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যাংকাররা। অন্যদিকে মূলধনি পণ্য আমদানি কমেছে ১৩ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ উৎপাদন ও বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত মূলধনি পণ্যের আমদানি কমলেও ভোগ্যপণ্য ও জ্বালানিতে ব্যয় বাড়ছে।

ডলারের জোগান বাড়াতে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও তা আমদানি ব্যয়ের চাপ সামাল দেওয়ার জন্য যথেষ্ট হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮৫৯ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ। তবে আমদানি ব্যয় বৃদ্ধির হার রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির হারের চেয়ে বেশি। এর প্রভাব পড়েছে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে। প্রথম প্রান্তিকে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১৩৩ কোটি ডলার, আগের বছরের একই সময়ে যা ছিল ৮২ কোটি ডলার। সামগ্রিক লেনদেন ভারসাম্যেও ১১৬ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ খাতে ৮৫ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল।

এদিকে ডলারের দাম বাড়ার প্রবণতা নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) ইতিবাচক থাকার পরও ডলারের দাম এতটা বাড়ার কথা নয়। সংকটের অজুহাতে কোনো পক্ষ যাতে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ডলারের দাম বাড়ানোর পেছনে যৌক্তিক কারণের বাইরে সমন্বয়কারী প্রতিষ্ঠান ও ব্যাংকারদের কোনো ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

খোলাবাজারে ডলারের মূল্যবৃদ্ধির বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান বলেন, ব্যাংকসহ সব জায়গায় ডলারের দাম বেড়েছে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১০টি পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের সমাপ্তি

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’ শেষ হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসবের পর্দা নামে।

ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

জনপ্রিয় টার্গেট

আমদানির চাপে অস্থির ডলার

প্রকাশ: ০৩:০০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬