গ্রেপ্তার আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফুল দাবি করেন, জসিম নামে এক ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখিয়ে ককটেল নিক্ষেপ করতে বাধ্য করেন। প্রথমে রাজি না হলেও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি জসিমের কাছ থেকে ককটেলটি নেন।
আশরাফুলের ভাষ্য, তিনি পাঠাও চালান। রোববার রাতে মোটরসাইকেল গ্যারেজে রাখার পর জসিম তাঁকে ডেকে ককটেল নিক্ষেপ করতে বলেন। পরে পল্লবী বিদ্যানিকেতনের সামনে থেকে চালকসহ তিনজনের একটি অটোরিকশায় উঠে রূপনগর থানার সামনে গিয়ে ককটেলটি নিক্ষেপ করেন। এ সময় ককটেলের বিস্ফোরণে তাঁর পায়েও আঘাত লাগে।
আশরাফুল আরও দাবি করেন, জসিম মিরপুরের ৭ নম্বর এলাকায় থাকেন এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে তাঁকে দেখা গেছে। তবে জসিমের পরিচয় ও আশরাফুলের এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দৈনিক টার্গেট 




















