০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনসংক্রান্ত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’

তিনি বলেন, ‘এর আইনগত ভিত্তি কী, আদৌ আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না কিংবা আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইনসহ সংশ্লিষ্ট সব আইন পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে এটুকু বলতে পারি—কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চিঠি পাঠিয়েছি। তাঁকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়, সে অনুরোধ জানানো হয়েছে। এর বেশি এই মুহূর্তে বলার দরকার নেই।’

এদিকে, গত কয়েক দিন ধরে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থাপনায় হামলা ও বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়েও সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাস ও স্থাপনায় আক্রমণ করছে। পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে।’

এসব ঘটনার সঙ্গে কারা জড়িত বলে মনে করেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী।’

সৌদি আরবের হজ সম্মেলন শুরু, বাংলাদেশের সঙ্গে হবে যে চুক্তি

দুই দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন ১০ প্লাটুন আনসার

৪ ও ৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। এর আওতায় গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা, সালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ছয় প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন আইনি সংস্থার: রয়টার্স

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আজ সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই আবেদন করেছে শেখ হাসিনার পক্ষে একটি আইনি সংস্থা। এই আবেদনসংক্রান্ত একটি চিঠি দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।

জনপ্রিয় টার্গেট

ক্যানসার আক্রান্ত বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০২:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬