০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি জাকারিয়া মাহমুদকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে থানায় নেওয়ার পথে বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় একটি ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁরা হাতকড়া পরা জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যান। একই সঙ্গে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলসংলগ্ন হেমু হাউদপাড়া গ্রামে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্বাভাবিকভাবেই জাকারিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। থানার কাছাকাছি এলাকায় একটি ডিআই ট্রাকে করে কয়েকজন এসে হঠাৎ পুলিশের গাড়ির গতিরোধ করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনাটি ছিল আকস্মিক। পরে রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। জাকারিয়া ও অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানান তিনি।

সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জাকারিয়া মাহমুদকে আটক করে থানায় নেওয়ার পথে কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি। হরিপুর এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। জাকারিয়া মাহমুদ ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপরই তাঁকে দ্রুততার সঙ্গে সিলেট নগরে নিয়ে আসা হয়। এ সময় মন্ত্রীকে নগরের…

সিলেটে ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যানচালক আটক

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২ পিস ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যানসহ আসিব মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

জনপ্রিয় টার্গেট

মানিকগঞ্জে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, আটক ১০

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩

প্রকাশ: ১২:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬