ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় আশপাশের হোটেল-রিসোর্ট ও গেস্ট হাউজে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপসহকারী পরিচালক বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও হোটেল-রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবরে আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ সড়কে বের হয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে গত ১৭ অক্টোবর কক্সবার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যু হয়। এরপর ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

দৈনিক টার্গেট 






















