হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, বুলবুল হোসেনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে প্রদীপের কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, বুলবুল ব্যবসায়ী। মাঝে মধ্যে ব্যবসার কাজে শহরে এসে হোটেলে থাকতেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক টার্গেট 






















