০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসায় গিয়ে নিখোঁজ ৭ বছরের কন্যাশিশু, লাশ মিলল পাশের পরিত্যক্ত ভবনে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল সোমবার রাতে সুধারাম মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তাইবা ইলান নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেন সুমনের মেয়ে। সে পার্শ্ববর্তী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের মহতাপুর তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে বড় ভাই ইয়াসিন আরাফাত নিহাদের সঙ্গে মাদ্রাসায় যায় নুহা। দুপুর ১টার দিকে ক্লাস শেষ হলে বড় ভাই মাদ্রাসার টয়লেটে যায়। সেখান থেকে বের হয়ে নুহাকে দেখতে না পেয়ে সে একাই বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে মাকে জিজ্ঞেস করে নুহা বাড়িতে এসেছে কিনা।

নুহা না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন মা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির করা হয়। সন্ধ্যায় মাদ্রাসা সংলগ্ন হানাতি বাড়ির পেছনে নুহার মরদেহ দেখতে পায় স্থানীয় এক শিশু। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

‎সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মুখসহ শরীরে কিছু পিঁপড়া দেখা গিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।‎

‎জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, এই ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

টেকনাফ থেকে আসা পিকআপে লুকানো ছিল ৬২ হাজার পিস ইয়াবা

নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক পালিয়ে গেছেন…

নোয়াখালীতে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও জমি থেকে মাটি কাটার দায়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

হাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীর হাতিয়ায় বাজারে বেচাকেনা চলাকালে দোকানিদের বের করে দিয়ে চারটি দোকানে তালা লাগিয়ে দখলের অভিযোগ উঠেছে জাহাজমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা দিনাজ উদ্দিনের বিরুদ্ধে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নাসির উদ্দিন।

জনপ্রিয় টার্গেট

সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

মাদ্রাসায় গিয়ে নিখোঁজ ৭ বছরের কন্যাশিশু, লাশ মিলল পাশের পরিত্যক্ত ভবনে

প্রকাশ: ০২:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬