১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবীণদের পাশে জাপানের ইয়াকুল্ট লেডিরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

১৯৩৫ সালে ড. মিনোরু শিরোতা যখন প্রোবায়োটিকস ড্রিংক ইয়াকুল্ট বাজারে আনেন, তখন সাধারণ মানুষের কাছে ‘ভালো ব্যাকটেরিয়া’ খেয়ে সুস্থ থাকার বিষয়টি নতুন ও অপরিচিত ছিল। পণ্যটির উপকারিতা বোঝাতে সেই সময় বাড়ি বাড়ি গিয়ে এটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রমান্বয়ে স্থানীয় নারীদের এই কাজে যুক্ত করা হলে বিক্রি দ্রুত বাড়ে। ১৯৫০ সালের দিকে মূলত গৃহিণীদের কাজের সুযোগ করে দিতে এবং ঘরে ঘরে পণ্য পৌঁছাতে এই ইয়াকুল্ট লেডি নেটওয়ার্ক চালু করা হয়েছিল। বর্তমানে যাঁরা এই পেশায় যুক্ত, তাঁদের অধিকাংশই মধ্যবয়সী বা প্রবীণ। নেভি ব্লু ইউনিফর্ম ও নীল টুপি পরা এই নারীরা বাইসাইকেল, মোটরসাইকেল বা গাড়িতে করে প্রতিদিন ৪০ থেকে ৪৫টি পরিবারে পানীয় পৌঁছে দেন। কাজের নির্দিষ্ট সময়সীমা থাকায় অধিকাংশ নারী নিজেদের পরিবারের পাশাপাশি চুক্তিভিত্তিক এই কাজ করার স্বাধীনতা পান।

জাপানে একাকী মৃত্যু বা কোদোকুশি ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে প্রবীণেরা ঘরে একা মারা যান এবং মাসের পর মাস কেউ তা জানতেও পারে না। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই জাপানে নিজ ঘরে একাকী মারা গেছেন ৪০ হাজার ৯১৩ জন। আর এখানেই ইয়াকুল্ট লেডিরা পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ধরনের ট্র্যাজেডি কমাতে তাঁরা মাঠপর্যায়ে পালন করছেন অভিভাবকের দায়িত্ব। তাঁরা শুধু পানীয় পৌঁছে দেন না, একই সঙ্গে তাঁদের প্রবীণ গ্রাহকদের সঙ্গে পরিবার, বাগান করা কিংবা স্বাস্থ্যবিষয়ক গল্প করেন। কোনো দিন নির্দিষ্ট বয়স্ক গ্রাহক দরজা না খুললে বা দৈনন্দিন রুটিনে অস্বাভাবিক কিছু দেখলে ইয়াকুল্ট লেডিরা সঙ্গে সঙ্গে পরিবার বা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এক কাপ মিষ্টি পানীয়ের আড়ালে এই নারী কর্মীরা প্রমাণ করেছেন, আধুনিকতার যান্ত্রিকতায় হারিয়ে যাওয়া মানবিক সংযোগ ও যত্ন টিকিয়ে রাখতে গ্রামীণ বা পারিবারিক গণ্ডি পেরিয়ে নারীদের এই সামাজিক অবদান কতটা সুদূরপ্রসারী।

সাম্প্রতিক অণুজীববিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী নিঃসঙ্গতা ও মানসিক চাপ মানুষের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে। ফলে সপ্তাহে অন্তত এক দিন একজন হাসিখুশি মানুষের আগমন এবং কুশল বিনিময় প্রবীণদের মানসিক চাপ কমায়। এটি তাঁদের শারীরিক ও গ্যাস্ট্রিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। তাই শুধু জাপান নয়, এই দেখাশোনাটা পৃথিবীর যেকোনো প্রান্তের প্রবীণদের জন্যই জরুরি। জাপানে বর্তমানে প্রায় ৩১ হাজারের বেশি ইয়াকুল্ট লেডি কাজ করছেন। শুধু জাপানেই নয়, এই সফল মডেল চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল ও মেক্সিকোর মতো দেশেও ছড়িয়ে পড়েছে। সেসব দেশে এরা ইয়াকুল্ট মাম বা আন্টি নামে পরিচিত। প্রায় ৫০ হাজার নারী বিশ্বজুড়ে এই সেবায় নিয়োজিত আছেন।

জন্মগত বৈষম্যের দেয়াল যিনি ভেঙেছিলেন

জন্মগত বৈষম্যের দেয়াল যিনি ভেঙেছিলেন

বিশ্বখ্যাত মার্কিন সাংস্কৃতিক নৃবিজ্ঞানী মার্গারেট মিড। তিনি সমাজবিজ্ঞান ও লৈঙ্গিক সমতা নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তাঁর মূল মতবাদ ছিল, পুরুষ বা নারীর আচরণ ও লিঙ্গভিত্তিক ভূমিকা কোনো জৈবিক বা জন্মগত বিষয় নয়; বরং তা পুরোপুরি সমাজ ও সংস্কৃতি দ্বারা নির্মিত। শিক্ষাজীবনে তিনি…

পাহাড়ে বসেই স্বপ্নচূড়া গড়েছেন নেইম্রা

পাহাড়ের জীবন সহজ নয়। দুর্গম পথ, সীমিত সুযোগ আর নানা প্রতিকূলতার মধ্যেও সেখানে মানুষ স্বপ্ন দেখে, বাস্তবে রূপও দেয়। তেমনি এক গল্পের চরিত্র খাগড়াছড়ির নেইম্রা মারমা। জীবনের কঠিন সময়ে মা ও ভাইকে হারিয়ে সংসারের ভার এসে পড়ে তাঁর কাঁধে। তখন হাতে ছিল না পুঁজি, ছিল না ব্যবসার অভিজ্ঞতা। তারপরও মাত্র ১২ হাজার

অক্টোবর জুড়ে হত্যার নির্মম বলি ৪২ নারী ও কন্যা

গত ২২ অক্টোবর সকাল। শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার কুড়েমনি খালের ব্রিজের নিচ থেকে একটি নীল রঙের বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে পুলিশ। ড্রামটি খুলে ভেতরে গলায় কাপড় প্যাঁচানো এবং ধারালো অস্ত্রের আঘাত পাওয়া এক নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

জনপ্রিয় টার্গেট

প্রবীণদের পাশে জাপানের ইয়াকুল্ট লেডিরা

প্রকাশ: ০৯:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬