০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর চোখ পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ইমরানের রক্তচাপজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল।

মঙ্গলবার রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ‘তাঁর (ইমরান) রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাঁকে আবার কারাকক্ষে পাঠানো হয়েছে।’

ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ৭৪ বছর বয়সী ইমরানকে গত আগস্টের পর এবারই প্রথম চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো। গত আগস্টেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেবার চিকিৎসা শেষ হওয়ার আগেই ইমরানকে কারাগারে ফিরিয়ে দেওয়া হয়।

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হন ইমরান। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেওয়া একটি রায় ছাড়া বাকি সব দণ্ড স্থগিত অথবা বাতিল হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইমরান খান ও তাঁর স্ত্রীর সঙ্গে আইনজীবীদের দেখা করার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ইমরানের দল এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ইমরানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না’

সিলেট টেস্টের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে হয়েছে বাংলাদেশ দলকে। দেশ ছাড়ার আগে বিসিবির এক ভিডিও বার্তায় টেস্টে নিজের অভিজ্ঞতা ও পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন তাওহীদ হৃদয়।

কোন কৌশলে উপমহাদেশ জয় করল ওয়েস্ট ইন্ডিজ

আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২ ম্যাচের টেস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার। নাজমুল হোসেন শান্তদের ১-০ ব্যবধানে সিরিজ হারানো তাই কোনো কাজে না এলেও সেটা যেন উপমহাদেশের কন্ডিশনে সাম্প্রতিক সময়গুলোতে ক্যারিবীয়দের উন্নতির প্র

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গতকাল মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। এদিকে আজ নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তানও।

জনপ্রিয় টার্গেট

‘চুপ কর, তুই পাকিস্তানি’, লর্ডসে অপমানিত খাজা

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ

প্রকাশ: ০২:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬