০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘চুপ কর, তুই পাকিস্তানি’, লর্ডসে অপমানিত খাজা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিজের আত্মজীবনী ‘সবর’-এ সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন খাজা। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর বিতর্কিত আউটের পর ঘটনাটি ঘটে। মধ্যাহ্নবিরতির সময় অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা লর্ডসের লং রুম দিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন। তখন দর্শকদের দুয়ো ও কটূক্তির মুখে পড়েন তাঁরা।

খাজার দাবি, লং রুমে উপস্থিত এমসিসির কয়েকজন সদস্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালাগাল করছিলেন। প্রথমে বিষয়টি শুনে বিস্মিত হন তিনি। তবে এক ব্যক্তি তাঁর কানের খুব কাছে চিৎকার করলে প্রতিবাদ করেন। এরপর আরেকজনকে বর্ণবাদী মন্তব্য করতে শুনে নিজেকে সামলাতে পারেননি এই ব্যাটার।

বইয়ে খাজা লিখেছেন, ‘মনে হচ্ছিল, একদল কুকুর তাদের পরবর্তী শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছে। সবাই একসঙ্গে গালাগাল করছিল। আমাদের উদ্দেশ করে নানা অশ্রাব্য কথা বলছিল। আমি যা শুনছিলাম, তা বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে বিস্ময়ে শুধু হেসেছি। এটা কি সত্যিই লং রুম? বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও অভিজাত ক্রিকেট ক্লাবের অংশ, যেখানে সদস্য হওয়ার অপেক্ষায় থাকতে হয় ৩০ বছরেরও বেশি সময়? নাকি আমরা এজবাস্টনের কুখ্যাত হোলিস স্ট্যান্ডে চলে এসেছি? হোলিস স্ট্যান্ডের প্রতি অসম্মান করছি না, কারণ তারা কখনো আমাদের সঙ্গে এমন আচরণ করেনি।’

ঘটনার বিস্তারিত জানিয়ে খাজা বলেন, ‘আমাদের মাঝে ছিল শুধু একটি দড়ি, দূরত্বও ছিল প্রায় ২০ সেন্টিমিটার। প্রথম ব্যক্তিকে বলেছিলাম, ‘আবার আমার কানে চিৎকার করার সাহস দেখিও না, হতভাগা।’ এরপর সামনে এগোতেই আরেকজনকে বলতে শুনলাম, ‘চুপ কর, তুই পাকিস্তানি।’ তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’

তবে বর্ণবাদী মন্তব্যটি ঠিক কে করেছিলেন, তা নিশ্চিত করতে পারেননি খাজা। তাঁর ধারণা, প্রথম যে ব্যক্তির সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছিল, তিনিই ওই মন্তব্য করেছিলেন। কারণ, ওই ব্যক্তি তখনো তাঁর সামনে চিৎকার করছিলেন এবং থুতু ছিটাচ্ছিলেন।

খাজা বলেন, ‘ঠিক কে এই কথা বলেছিল, তা আমি জানি না। আমি শুধু এটুকুই জানি, প্রথম যে ব্যক্তিকে সামনে পেয়েছিলাম, তাকেই অভিযুক্ত ভেবেছিলাম। সে তখনো আমার মুখের সামনে চিৎকার করছিল, থুতু ছিটাচ্ছিল। তাই আমি ধরে নিয়েছিলাম, লোকটি সে-ই। নিরাপত্তাকর্মীদের বলেছিলাম, ‘এই লোকটিকে এখান থেকে বের করে দিন!’

ওই ঘটনার পর অসদাচরণের দায়ে এমসিসি তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করে। তদন্ত শেষে তাঁদের একজনকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়। অন্য দুজনকে যথাক্রমে সাড়ে চার বছর ও আড়াই বছরের জন্য নিষিদ্ধ করে ক্লাবটি।

উল্লেখ্য, ২০২৩ সালের অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংকে কেন্দ্র করে লর্ডসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ম্যাচটি ৪৩ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

সাম্প্রতিক বছরগুলোতে পেস বোলিংয়ে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা এখন যেকোনো দলের জন্যই বড় চিন্তার কারণ।

‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না’

সিলেট টেস্টের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে হয়েছে বাংলাদেশ দলকে। দেশ ছাড়ার আগে বিসিবির এক ভিডিও বার্তায় টেস্টে নিজের অভিজ্ঞতা ও পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন তাওহীদ হৃদয়।

কোন কৌশলে উপমহাদেশ জয় করল ওয়েস্ট ইন্ডিজ

আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২ ম্যাচের টেস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার। নাজমুল হোসেন শান্তদের ১-০ ব্যবধানে সিরিজ হারানো তাই কোনো কাজে না এলেও সেটা যেন উপমহাদেশের কন্ডিশনে সাম্প্রতিক সময়গুলোতে ক্যারিবীয়দের উন্নতির প্র

জনপ্রিয় টার্গেট

প্রিয়জন হাসপাতালে ভর্তি? হাসপাতালে রাত কাটাতে নিজের সঙ্গে রাখুন এসব স্ন্যাকস

‘চুপ কর, তুই পাকিস্তানি’, লর্ডসে অপমানিত খাজা

প্রকাশ: ০২:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬