১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পৈতৃক বাড়িতে আগুন: রাজনৈতিক নাশকতা মনে করছেন এমপি নুসরাত তাবাসসুম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, ‘বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি। ওই বাড়িতে আমার পরিবারের কেউ বসবাস করেন না। বাড়ির কেয়ারটেকারের পরিবার সেখানে থাকত। এ ছাড়া বাড়ির ভেতরেই আমার একটি খামার ছিল।’

নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম টম রাতের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’

বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সবকিছু পুড়ে গেছে। এখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতাম।’

নুসরাতের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন বলেন, খামারে নয়টি বড় গরু, ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন ওই ভবনে ছড়ায়নি।

এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এটি নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

তবে বাড়িটিতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য। তাঁর বাবা আবদুল হালিম টম স্থানীয় বাগোয়ান কেভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বাড়ির উঠানে ‘ভালো-মন্দ খেয়ে নিও’ লেখা চিরকুট ও কাফনের কাপড়

ভালো-মন্দ কিছু খেয়ে নিও, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও, গুডবাই—এমন বার্তা লেখা দুটি রহস্যজনক চিরকুটের সঙ্গে কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামের পৃথক দুই বাড়িতে এসব সামগ্রী পাওয়া গেছে। এ ঘটনায় দুই পরিবারে উদ্বেগ ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর মারা গেলেন বাবাও

বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলেই অসুস্থ হয়ে পড়েন ছেলে মাহফুজুর রহমান (২৭)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর মারা যান অসুস্থ বাবা আবদুল মান্নানও (৫৯)। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায়…

ইবির বাসে পেট্রলবোমা নিক্ষেপ, হলের গেটে হাতবোমা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রলবোমা নিক্ষেপের কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের একটি হলের ফটকে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

জনপ্রিয় টার্গেট

ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, আবেদন অনলাইনে

পৈতৃক বাড়িতে আগুন: রাজনৈতিক নাশকতা মনে করছেন এমপি নুসরাত তাবাসসুম

প্রকাশ: ১১:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬