০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে টিসিবির পণ্য বিক্রি ৫২০ ট্রাকে, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

টিসিবির চেয়ারম্যান জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

এ সময় দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে ৫ লাখ ১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ১৩ হাজার টন বেশি।

চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১২ হাজার টন। এ সময় ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। অন্যদিকে খেজুর আমদানি বেড়ে ১১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার টন।

টিসিবির বাড়তি ট্রাক, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং বাজারে আমদানি বৃদ্ধির এ চিত্র আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।

এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়াল ৫০ হাজার কোটি

সরকারের আয়-ব্যয়ের হিসাব ক্রমেই কঠিন হয়ে উঠছে। একদিকে বাজেটের ব্যয় মেটাতে ঋণনির্ভরতা বাড়ছে, অন্যদিকে রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ঘাটতি তৈরি হয়েছে।

তৈরি পোশাক খাত: বেতন কম বাড়িয়ে বিকল্প সুবিধার চিন্তা মালিকপক্ষের

পোশাকশ্রমিকদের পক্ষ থেকে মাসিক বেতন ন্যূনতম ৩২ হাজার টাকা করার প্রস্তাব আসার পর নড়েচড়ে বসেছে মালিকপক্ষ। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে শুধু বেতন বৃদ্ধি না করে রেশনব্যবস্থা জোরদার, নির্ধারিত বাড়িভাড়াসহ অন্যান্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অনেক কারখানামালিক।

সৌদিতে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতা, প্রভাবিত ১৮৯টি ফ্লাইট

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এ পর্যন্ত ১৮৯টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১১২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৩ হাজার ২৭৪ জন যাত্রী…

জনপ্রিয় টার্গেট

স্পেনে ১৪ বছরের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘট, ৪০ লাখ লোকের কর্মবিরতি

রমজানে টিসিবির পণ্য বিক্রি ৫২০ ট্রাকে, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ

প্রকাশ: ০১:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬