০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইরানে যুদ্ধ শুরুর ক্ষমতা কি নেতানিয়াহুর আছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নির্বাচনের পর তৈরি হওয়া এই অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি নতুন সরকার কে গঠন করবেন, শুধু সেই প্রশ্নই সামনে আনেনি। একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উঠেছে—এই সময়ে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি, অর্থাৎ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান আবার শুরু করার কর্তৃত্ব কার হাতে? এমন পদক্ষেপ নতুন করে আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতানিয়াহুর অবস্থান দেখে মনে হতে পারে, বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর ক্ষমতা সীমিত। কিন্তু ইসরায়েলের ‘বেসিক ল: দ্য গভর্নমেন্ট’ এবং দেশটির আইনি ও সামরিক নজির বিশ্লেষণ করলে বিষয়টি আরও জটিল বলে প্রতীয়মান হয়।

তত্ত্বাবধায়ক সরকারের যুদ্ধ শুরু করার ক্ষেত্রে আইনগত কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। অতীতেও ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারগুলো বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। তবে এ ক্ষেত্রে মূল প্রশ্ন হলো, কোন পরিস্থিতিতে এমন পদক্ষেপ নেওয়া বৈধ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কী হওয়া উচিত এবং জরুরি নিরাপত্তাঝুঁকির কারণে সিদ্ধান্ত স্থগিত রাখা অসম্ভব কি না।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্যের প্রেক্ষাপটে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে তিনি বলেছেন, এই মুহূর্তে আবারও হামলা চালানোর প্রয়োজন দেখছেন না। তাঁর প্রশাসন তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির পথ খুঁজছে। অন্যদিকে নেতানিয়াহুর অবস্থান, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহদের রেজিমর পতন ঘটানো।

চলতি সপ্তাহের শুরুতে সম্প্রচারিত সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বিস্তৃত করতে চান কি না। জবাবে তিনি বলেন, এমন কোনো ইচ্ছা তাঁর নেই এবং সামরিক সংঘাত আরও বাড়ানোর প্রয়োজনও তিনি দেখছেন না।

পরবর্তী সময়ে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠকেও ট্রাম্প একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই পর্যায়ে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছে এবং তিনি আশা করছেন, একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। তবে পরিস্থিতির পরিবর্তন হলে পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জোর দেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও প্রায় একই অবস্থান নিয়েছেন। তাঁর বক্তব্য, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর ওয়াশিংটন যে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে, তা এতটাই কার্যকর ও ক্ষতিকর হয়েছে যে এই মুহূর্তে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই।

রুবিওর পূর্বাভাস, আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে এই চাপ ইরানের রেজিমর ওপর কী প্রভাব ফেলছে, তা আরও স্পষ্ট হয়ে উঠবে। তবে তিনি স্বীকার করেছেন, আলোচনায় শিগগিরই কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই। এর একটি কারণ, ইরানের এমন কিছু দাবি রয়েছে, যেগুলো ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয়। ফলে সামরিক পদক্ষেপের বিকল্প এখনো আলোচনার টেবিলে রয়েছে।

এ ছাড়া মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে কর্মপর্যায়ে সরাসরি আলোচনা এবং ভ্যান্সের সঙ্গে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্ভাব্য বৈঠকের বিষয়টিও বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে নেতানিয়াহু এখনো অনেক বেশি কঠোর অবস্থানের পক্ষে। বুধবার, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে তিনি ইরানের নতুন করে সৃষ্ট হুমকি মোকাবিলায় একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তাঁর যুক্তি, এই হুমকি স্থায়ীভাবে নির্মূল করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহদের রেজিমর পতন ঘটানো।

এ সময় তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় একপর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও চালু হওয়ার বিষয়টি মেনে নিতে পারে। নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পক্ষে রয়েছেন। অন্যদিকে ভ্যান্স এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহী।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে আবারও সামরিক অভিযান শুরু করতে চাপ দিচ্ছেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন আরব নেতারা। আলোচনার বিষয়ে অবগত এমন একটি সূত্র দাবি করেছে, নেতানিয়াহু নিয়মিত ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং তাঁকে বারবার নতুন করে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।

তবে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেকটি সূত্র ভিন্ন মূল্যায়ন দিয়েছে। ওই সূত্রের বক্তব্য, নেতানিয়াহু নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে থাকলেও ট্রাম্পকে এ পথে পরিচালিত করতে সমন্বিত কোনো প্রচেষ্টা বর্তমানে চলছে, এমন ইঙ্গিত খুব একটা নেই।

এসব প্রতিবেদন থেকে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই যে নেতানিয়াহু নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাত কীভাবে শেষ করা হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে।

এদিকে এই সময়ের মধ্যে নিরাপত্তা মন্ত্রিসভার কোনো বৈঠক না হলেও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থাকে। এর অর্থ এই নয় যে নতুন করে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে থাকা অবস্থায় নিরাপত্তাবিষয়ক আলোচনা কোন কোন ফোরামে হচ্ছে এবং কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে মূল আইনি বিধানটি রয়েছে ইসরায়েলের বেসিক ল: দ্য গভর্নমেন্ট-এর ৪০ নম্বর ধারায়। এই ধারায় বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত ছাড়া ইসরায়েল কোনো যুদ্ধ শুরু করতে পারবে না কিংবা এমন কোনো বড় সামরিক পদক্ষেপ নিতে পারবে না, যার ফলে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত পর্যায়ে পৌঁছায়।

তবে জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক কিংবা গোপনীয়তার স্বার্থে প্রয়োজন মনে করলে প্রধানমন্ত্রী এই ক্ষমতা মন্ত্রীপরিষদের জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটির কাছে অর্পণ করতে পারেন। এই কমিটি সাধারণভাবে নিরাপত্তা মন্ত্রিসভা নামে পরিচিত।

আইনের এই ধারায় আরও স্পষ্ট করা হয়েছে, এসব বিধিনিষেধ রাষ্ট্রের প্রতিরক্ষা এবং জননিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় অন্যান্য সামরিক পদক্ষেপ গ্রহণে বাধা সৃষ্টি করবে না।

৪০ নম্বর ধারায় নিয়মিত সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এ ছাড়া বেসিক ল-এর ৩০ নম্বর ধারায় বলা হয়েছে, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ী সরকার তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। এর অর্থ, নির্বাচনের ফলাফল এবং আইজ্যাক হেরজগের পক্ষ থেকে গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পরও নেতানিয়াহু ও তাঁর মন্ত্রীরা নির্বাহী ক্ষমতা ধরে রেখেছেন।

ইসরায়েলের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে বলা হয়েছে, বিদায়ী সরকারকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংযম দেখাতে হবে এবং যৌক্তিকতা ও আনুপাতিকতার নীতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে সরকারের গণতান্ত্রিক বৈধতার পরিবর্তিত পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। জনস্বার্থে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন যত বেশি জরুরি হবে, সংযম দেখানোর বাধ্যবাধকতা ততটাই শিথিল হতে পারে। তাৎক্ষণিক নিরাপত্তাঝুঁকির মুখে তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপ নেওয়ার যথেষ্ট স্বাধীনতা থাকে।

তবে সরকার এমন কোনো সামরিক অভিযান শুরু করার কথা বিবেচনা করলে, যা পরিচালনাগত লক্ষ্য ক্ষতিগ্রস্ত না করেই স্থগিত রাখা সম্ভব, তখন আরও জটিল আইনি ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্ন সামনে আসে।

এ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ক্ষমতার সীমা।

প্রধানমন্ত্রী এককভাবে যুদ্ধ শুরুর প্রতিটি সিদ্ধান্ত অনুমোদন করতে পারেন না। প্রস্তাবিত সামরিক অভিযান যদি ৪০ নম্বর ধারার উপধারা (ক)-এর আওতায় পড়ে, তাহলে এ জন্য সরকারের সিদ্ধান্ত প্রয়োজন হবে। অথবা আইনসম্মতভাবে অর্পিত ক্ষমতাবলে নিরাপত্তা মন্ত্রিসভাকে সিদ্ধান্ত নিতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইসরায়েলের ইতিহাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নজির রয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট পদত্যাগ করার পর এবং বিকল্প জোট সরকার গঠনে ব্যর্থতার কারণে তাঁর নেতৃত্বাধীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছিল।

সেই সময় দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন জনপদে দীর্ঘদিন ধরে রকেট হামলার পর গাজা উপত্যকায় ‘অপারেশন কাস্ট লিড’ শুরু করে ইসরায়েল। পরবর্তী সময়ে এই অভিযান প্রায় তিন সপ্তাহব্যাপী সামরিক অভিযানে রূপ নেয়। দ্বিতীয় নজিরটি ২০২১ সালের মে মাসের। ২৪ তম নেসেট নির্বাচনের পর নতুন সরকার গঠনের আলোচনা চলছিল। সেই সময় নেতানিয়াহু নিজেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর নেতৃত্বাধীন সরকারই ‘অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস’ শুরু করে। হামাস জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালানোর পর এই সংঘাত শুরু হয়। জবাবে গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। অভিযানটি ১১ দিন স্থায়ী হয়েছিল।

এই নজির বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে প্রমাণিত হয় যে তত্ত্বাবধায়ক সরকারও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে পারে। তবে ‘অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস’ শুরু হয়েছিল রকেট হামলার জবাবে। অন্য কোনো দেশের বিরুদ্ধে আগাম পরিকল্পিতভাবে নতুন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত হিসেবে এটি পরিচালিত হয়নি।

আরেকটি উদাহরণ ২০২২ সালের আগস্ট মাসের। সে সময় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ গাজা উপত্যকায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিরুদ্ধে ‘অপারেশন ব্রেকিং ডন’ পরিচালনা করেন। ‘গার্ডিয়ান অব দ্য ওয়ালস’-এর বিপরীতে ‘ব্রেকিং ডন’ শুরু হয়েছিল ইসরায়েলের উদ্যোগে পরিচালিত হামলার মাধ্যমে। নিরাপত্তাসংক্রান্ত সতর্কবার্তার পর ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার মধ্য দিয়ে অভিযানটি শুরু হয়।

অভিযান শুরুর আগে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়নি। কারণ, অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা নিরাপত্তা কর্মকর্তাদের এই মূল্যায়ন মেনে নিয়েছিলেন যে অভিযানটির ফলে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত পর্যায়ে পৌঁছাবে না।

এই তিনটি ঘটনা সম্মিলিতভাবে প্রমাণ করে, তত্ত্বাবধায়ক সরকারের সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। একই সঙ্গে এগুলো তাৎক্ষণিক হুমকির জবাবে সামরিক পদক্ষেপ, সীমিত পরিসরের অভিযান এবং বৃহত্তর যুদ্ধ শুরু করার মধ্যে পার্থক্য করার গুরুত্বও তুলে ধরে।

বিশেষ করে তেহরানের রেজিমর পতন ঘটানোর উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে, তার পরিসর ও পরিণতি অতীতের এসব নজির থেকে অনেকটাই ভিন্ন হতে পারে। স্থগিত রাখা সম্ভব, এমন সিদ্ধান্ত না নিতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকট

বুধবার রাতে আইজেনকট নেতানিয়াহুকে একটি চিঠি পাঠান। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংযম দেখানোর দাবি জানিয়ে তিনি এই চিঠি দেন। এর মধ্য দিয়ে বিতর্কটি সরাসরি রাজনৈতিক ও আইনি মাত্রা পায়। চিঠিতে আইজেনকট নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন, নেসেটের ৬৭ জন সদস্যের সুপারিশ পাওয়ার পর প্রেসিডেন্ট হেরজগ তাঁকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছিলেন ৪৬ জন সদস্য।

এই সুপারিশের অর্থ অবশ্য এই নয় যে আইজেনকট নিশ্চিতভাবেই একটি জোট সরকার গঠন করতে পারবেন। তবে এটি ইসরায়েলের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। আইজেনকট সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে, কিংবা যে পদক্ষেপ স্থগিত রাখা সম্ভব, সে ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা থেকে বিরত থাকা উচিত। তাঁর মতে, এমন পদক্ষেপ ইসরায়েলের গণতন্ত্রের ক্ষতি করতে পারে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা দুর্বল করে দিতে পারে।

তিনি নেতানিয়াহুকে এমন বিপজ্জনক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান, যেগুলো নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত স্থগিত রাখা সম্ভব। একই সঙ্গে জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের এমন পরিস্থিতিতে না ফেলারও সতর্কতা দেন, যেখানে তাঁদের সাংবিধানিক সংঘাতের মুখে পড়তে হতে পারে।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় আইজেনকটের অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে কার্যালয় জানায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের নেওয়া সব সিদ্ধান্ত একান্তভাবেই নিরাপত্তাসংক্রান্ত বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমেই সেগুলো কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে আইজেনকটের বিরুদ্ধে নিরাপত্তাবিষয়ক আলোচনায় রাজনৈতিক বিবেচনা ঢোকানোর চেষ্টা করার অভিযোগ আনা হয়। একই সঙ্গে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার জন্য তাঁর প্রতি আবারও আহ্বান জানানো হয়।

এই পরিস্থিতিতে একটি কূটনৈতিক বৈপরীত্যও তৈরি হয়েছে। নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সম্পূর্ণ করা এবং দেশটির রেজিমর পতন ঘটানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছেন। অন্যদিকে ট্রাম্প বলছেন, এই মুহূর্তে নতুন করে হামলা চালানোর প্রয়োজন নেই।

তবে মার্কিন প্রেসিডেন্ট এমন কোনো চূড়ান্ত অবস্থানও নেননি যে যেকোনো মূল্যে এই সামরিক অভিযান বন্ধ করতে হবে। বুধবার আর্লিংটন ন্যাশনাল সেমেটেরিতে ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ৯৩ শতাংশ নয়, বরং পূর্ণাঙ্গ বিজয় চায়। তিনি আরও বলেন, এই সংঘাত শিগগিরই শেষ হবে।

ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, উভয় দেশের জন্যই সামরিক পদক্ষেপের বিকল্প এখনো খোলা রয়েছে। নেতানিয়াহুর ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে আরও বড় কোনো সামরিক অভিযান পরিচালনার প্রশ্নটি শুধু ইসরায়েলের সেই অভিযান চালানোর সক্ষমতা আছে কি না, তার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করার সময় এমন অভিযান পরিচালনার পক্ষে যথেষ্ট নিরাপত্তাগত ও আইনি ভিত্তি রয়েছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

নেতানিয়াহু এখনো প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করছেন। অন্যদিকে আইজেনকটের হাতে রয়েছে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব। তবে তাঁদের কেউই জানেন না, পরবর্তী জোট সরকারের চেহারা কেমন হবে কিংবা কবে সেই সরকার শপথ নেবে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি প্রতিরোধের উদ্দেশ্যে পরিচালিত সামরিক অভিযান এবং আঞ্চলিক রাজনৈতিক ব্যবস্থার কাঠামো বদলে দেওয়ার বৃহত্তর উদ্যোগের মধ্যে পার্থক্যটিই চূড়ান্ত সিদ্ধান্তের নির্ধারক হয়ে উঠতে পারে।

ইসরায়েলের আইন তত্ত্বাবধায়ক সরকারকে যুদ্ধ শুরু করতে নিষেধ করে না। কিন্তু যেহেতু এমন সরকারকে ব্যাপক নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, তাই যুদ্ধ শুরুর যেকোনো সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া, তার পেছনে সুস্পষ্ট নিরাপত্তাগত যুক্তি থাকা এবং ইসরায়েলসহ বৃহত্তর অঞ্চলের ওপর সম্ভাব্য পরিণতি বিবেচনায় নেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ।

ইরান যুদ্ধ বন্ধে আলোচনা-সংঘাত দুই পথই বিপৎসংকুল, উভয়সংকটে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও সম্পদ ব্যয় কতটা যৌক্তিক, তা নিয়ে গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রকাশ্য মতবিরোধ দেখা দেয়। সেই মতবিরোধের পর এখন জরুরি একটি প্রশ্ন সামনে এসেছে—ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে কীভাবে?

ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি, পরমাণু অস্ত্রের পক্ষে জনমত: ইরানের নতুন ভূরাজনৈতিক কৌশল কোন পথে

ইরানের সামরিক ও পারমাণবিক নীতিতে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশটি ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার যে নীতি অনুসরণ করেছিল, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবার আনুষ্ঠানিকভাবে সেই বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা…

ফের আলোচনায় ৬০ বছরের গোপন অস্ত্র প্রকল্প, যুক্তরাষ্ট্রকে যেভাবে জিম্মি করেছিল ইসরায়েল

১৯৬০ সালের কথা। নেগেভ মরুভূমির ওপর দিয়ে উড়ছিল একটি মার্কিন হেলিকপ্টার। হুট করেই নিচে একটি বিশাল নির্মাণাধীন কাঠামো চোখে পড়ে এক মার্কিন কর্মকর্তার। সফরসঙ্গী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেনের কাছে জানতে চাইলে তিনি হেসে উত্তর দিয়েছিলেন, এটি নাকি একটি ‘টেক্সটাইল কারখানা’!…

জনপ্রিয় টার্গেট

গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইরানে যুদ্ধ শুরুর ক্ষমতা কি নেতানিয়াহুর আছে

প্রকাশ: ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬