ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাগজ-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের উদাসীনতার কারণেই শিক্ষার্থী কম এই স্কুলে। স্কুলে পড়াশোনার মান ভালো হলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ত নিশ্চিতভাবে।

এলাকাবাসী জানায়, করোনার আগে প্রতি ক্লাসে ২০ জনের বেশি শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতো। কয়েক বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীর হার কমছে। কয়েকজন শিক্ষক অবসরে যাওয়ার পর বিদ্যালয়ে আর ঠিকমতো পড়াশোনা হয় না। তাই শিক্ষার্থী ভর্তিও নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘আমার বাড়ির পাশে বিদ্যালয়টি। তবুও কয়েক কিলোমিটার দূরে একটা স্কুলে ভর্তি করিয়েছি আমার মেয়েকে। সেখানে লেখাপড়ার মান এই বিদ্যালয় থেকে অনেক ভালো। তাছাড়া এ স্কুলে অষ্টম শ্রেণী পাস করার পর অন্য স্কুলে নিতে হবে। তাই আগে থেকেই অন্য বিদ্যালয়ে ভর্তি করে রেখেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক ভূঞা বলেন, ‘বারবার শিক্ষকদের তাগিদ দেওয়া হচ্ছে, নিজেরাও গিয়েছি শিক্ষার্থী বাড়ানোর জন্য। আশপাশের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের দেখিয়ে বিদ্যালয় পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলব। পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা আমি তদারক করব।’

এ বিষয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ‘শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলব।’

ভারপ্রাপ্ত আর শূন্য পদে ক্লান্ত উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা প্রশাসনের ১৭টি দপ্তরের অর্ধেকের বেশি চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। প্রায় ৮০টি পদ শূন্য থাকায় ভূমিসেবা, শিক্ষা, কৃষি ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

জনপ্রিয় টার্গেট

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাগজ-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

প্রকাশ: ০৬:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬