ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে পুনরায় হামলার জন্য ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু প্রায় প্রতিদিনই তাঁকে ফোন করছেন।

আলোচনার বিষয়ে অবগত এক সূত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, নেতানিয়াহু যুদ্ধ শুরু করার জন্য প্রতিদিন ট্রাম্পকে ফোন করছেন। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যাঁরা নতুন করে যুদ্ধ চান না, তাঁরা নেতানিয়াহুর এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করছেন।

পাশাপাশি, আরব ও মুসলিম বিশ্বের আঞ্চলিক নেতারাও ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত না বাড়িয়ে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

সম্প্রতি সিবিএস নিউজ-এর ‘সিক্সটি মিনিটস’ নামে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ইরানে পুনরায় হামলা চালানো হবে কি না—এর উত্তরে তিনি বলেন, ‘এই মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু করার মতো কোনো যুক্তিসংগত কারণ আছে বলে আমি মনে করি না।’

এদিকে গত মঙ্গলবার ২৬তম নেসেটে (ইসরায়েলি সংসদ) ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র এবং নিজের দেশের ভেতরের বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন।

নেতানিয়াহু দাবি করেন, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই অস্তিত্বের হুমকি স্থায়ীভাবে নির্মূল করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহ সরকারের পতন ঘটানো। নয়তো শিগগিরই পারমাণবিক শক্তিধর ইরানকে মেনে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে চাপ আসবে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প হুট করে সরাসরি সামরিক অভিযানে না গিয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চান।

তবে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এ ধরনের মতপার্থক্য এবারই প্রথম নয়। এর আগে গত জুনেও এক উত্তপ্ত ফোনালাপের পর ট্রাম্প সংবাদমাধ্যমে নেতানিয়াহুকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

আবারও ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, ইসরায়েলি সেনাপ্রধানের বাধা

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাঁর সেই পরিকল্পনায় আবারও বাধা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। সম্প্রতি কয়েকটি নিরাপত্তাবিষয়ক বৈঠকে নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেন তিনি।

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজার দক্ষিণে এক হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার ভোরে এ হামলা হয়।

প্রধানমন্ত্রিত্ব গ্রহণের আগেই নেতানিয়াহু-আইজেনকট বিরোধ, অ্যাটর্নি জেনারেলকে হস্তক্ষেপের অনুরোধ

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পরই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিরোধে জড়িয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নিয়মিত নিরাপত্তা ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের…

জনপ্রিয় টার্গেট

যশোরে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ, ২ কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড

ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর

প্রকাশ: ০৭:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬