ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোটিয়াদের বড় চিন্তা বাংলাদেশর পেসাররা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে এসেছে ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে লড়াইয়ের মানসিকতা। সেই ম্যাচে তাওহীদ হৃদয়ের ঐতিহাসিক ২৪২ রানের ইনিংসে ভর করে ড্র আদায় করে বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতেও লড়াই করার এই মানসিকতা এবং দলের সামগ্রিক উন্নতি এখন প্রতিপক্ষের ভাবনায় জায়গা করে নিয়েছে।

টেস্ট শুরুর আগেই বাংলাদেশের উন্নতির বিষয়টি স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তাঁর মতে, আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠেছে বাংলাদেশ। পেসারদের গতি, স্পিনারদের দক্ষতা এবং ব্যাটারদের সামর্থ্য—সব মিলিয়ে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা।

হারমার বলেন, ‘বাংলাদেশ আগের তুলনায় অনেক বেশি উন্নতি করেছে। তাদের দলে এমন কিছু বোলার রয়েছে, যারা প্রচণ্ড গতিতে বল করতে পারে। ভালো মানের স্পিনার আছে, মানসম্পন্ন ব্যাটারও রয়েছে। তাই সিরিজটি আমাদের জন্য বেশ কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। বাংলাদেশকে আমরা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না।’

বাংলাদেশের উন্নতির বিষয়টি স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। তাঁর মতে, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তবে সাম্প্রতিক সময়ে পেস বোলিং ও ব্যাটিংয়ে ভারসাম্য বাড়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উঠে আসাও দলটিকে আরও শক্তিশালী করেছে। মহারাজ বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো করছে। সাদা বলের ক্রিকেটে তারা বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। অস্ট্রেলিয়া সফরে সিরিজ ড্র করে ফিরে নিজেদের সামর্থ্যের আরও একবার প্রমাণ দিয়েছে তারা। তাদের দলে বেশ কয়েকজন ভালো মানের পেসার রয়েছে। উঠে আসছে প্রতিভাবান তরুণ ক্রিকেটাররাও। ব্যাটিংয়েও তারা দারুণ ভারসাম্য খুঁজে পেয়েছে। পাশাপাশি বিশ্বমানের স্পিনার তো রয়েছেই। তাই বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

বাংলাদেশের সাম্প্রতিক উন্নতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এইডেন মার্করাম। তিনি বলেন, স্পিনের বিপক্ষে বাংলাদেশের সামর্থ্য আগে থেকেই ভালো। তবে এখন পেস ও বাউন্সের বিপক্ষেও নিজেদের আরও ভালোভাবে মানিয়ে নিতে পারছে টাইগারদের ব্যাটাররা। একই সঙ্গে পেস-সহায়ক কন্ডিশনে ভালো করার মতো বোলারও রয়েছে দলটিতে।

অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সকেও বাংলাদেশের উন্নতির বড় প্রমাণ হিসেবে দেখছেন মার্করাম। তাঁর বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাতেও একই লক্ষ্য ও মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তাই সিরিজের আগে নিজেদের শতভাগের বেশি প্রস্তুত রাখার তাগিদ দিয়েছেন তিনি। মার্করামের মতে, বাংলাদেশের বিপক্ষে কঠিন এক সিরিজই অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকার জন্য।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নে। সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পর দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

বাংলাদেশের পেস আক্রমণকে ‘দারুণ’ বললেন কনরাড

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে। দুই টেস্টের সিরিজ বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা খেলবে ঘরের মাঠে, চেনা কন্ডিশনে। স্বাগতিকদের জন্য থাকবে গ্যালারিভরা সমর্থনও। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্টও জিতেনি বাংলাদেশ।

খাজার বই প্রকাশের পর অস্ট্রেলিয়ার অধিনায়কের সঙ্গে স্ত্রীর ‘ঝগড়া’

উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের পরই উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। টালমাটাল হওয়ার কারণ মূলত ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি। কেপটাউনের নিউল্যান্ডসে ঘটে যাওয়া বল টেম্পারিংয়ের ভেতরের খবর ফাঁস হওয়ার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের ব্যক্তিগত জীবনেও।

৭ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে পাকিস্তানি সাকিব

অভিষেকটা সাকিব খানের হয়েছে মনে রাখার মতোই। শ্রীলঙ্কার স্কোর যেখানে সহজেই ৫০০ ছাড়াতে পারত, সেটা সম্ভব হয়রি সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে। টেস্ট অভিষেকে ৭ উইকেট নিয়ে লন্ডভন্ড করে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে।

জনপ্রিয় টার্গেট

প্রোটিয়াদের বড় চিন্তা বাংলাদেশর পেসাররা

প্রকাশ: ১২:০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬