ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ক্রয় কমিটির অনুমোদন: চীনের হাতে তৃতীয় এলএনজি টার্মিনাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

• ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার; এতে ব্যয় ২ হাজার ২০৮ কোটি টাকা। চিনি ও ডালে ব্যয় ১৮১ কোটি টাকা

• নতুন টার্মিনালের সেবামূল্য ৩৫-৩৭ শতাংশ বেশি, দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার।পাঁচ কার্গো এলএনজি আমদানি

• ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে কেনা হবে

সরকারি ক্রয় কমিটির অনুমোদন: চীনের হাতে তৃতীয় এলএনজি টার্মিনাল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের আগ্রহ ও বিকল্প প্রস্তাবের মধ্যে শেষ পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের অনুমোদন পেয়েছে চীনের প্রতিষ্ঠান। চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নে ১৫ বছর মেয়াদে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

তবে এ প্রকল্প পেতে আগ্রহী ছিল একাধিক দেশের প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এনএস এনার্জি নেভিগেশন গত ১২ মে একই এলাকায় টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। এর ৩৮ দিন পর ১৯ জুন সিএনইই প্রস্তাব জমা দেয়। গত সেপ্টেম্বরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এ ধরনের প্রকল্পে মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহের কথা জানিয়ে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন। এ ছাড়া চীনের আরেক প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস ইন্ডাস্ট্রি (সিএমআই) ও ইউ লিয়ান ডকইয়ার্ডস যৌথভাবে প্রস্তাব দেয়। সৌদি আরবের আরামকো, ওমানের ওকিউ ট্রেডিং এবং আজারবাইজানের সকারও আগে এ ধরনের টার্মিনাল স্থাপনে আগ্রহ দেখিয়েছিল। দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরাও আগ্রহী বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। শেষ পর্যন্ত মহেশখালীর কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের দায়িত্ব গেল চীনের হাতে।

তবে এ প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন রয়েছে। সিএনইইর প্রস্তাবে দৈনিক সেবামূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪২ হাজার ডলার। বর্তমানে এক্সিলারেট এনার্জি ও সামিট এলএনজিকে দৈনিক দিতে হয় যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ১১৫ মার্কিন ডলার। অর্থাৎ নতুন টার্মিনালের সেবামূল্য ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি হবে।

এর আগে ২০২৪ সালে মহেশখালীতে দ্বিতীয় একটি এফএসআরইউ স্থাপনে সামিট গ্রুপের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করেছিল পেট্রোবাংলা। দৈনিক ৩ লাখ ডলার সেবামূল্যের ওই চুক্তি একই বছরের অক্টোবরে বাতিল করা হয়। এ নিয়ে সামিট আদালতের আশ্রয় নেয়। বিষয়টি এখনো বিচারাধীন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিএনইইর প্রস্তাবটি নীতিগতভাবে প্রক্রিয়াকরণের অনুমোদন দেয়। ১৩ অক্টোবর সরকারি ক্রয় কমিটিতে উঠলেও তা ফেরত যায়। এর প্রায় এক মাস পর আগের ব্যয়ের কাঠামো অপরিবর্তিত রেখেই প্রস্তাবটি অনুমোদন পেল।

এদিকে, একই দিনে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি, সার, খাদ্যপণ্য, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেশ কিছু প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। জ্বালানি চাহিদা মেটাতে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব রয়েছে। এর মধ্যে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো কেনা হবে। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) চেয়ে ১৮ সেন্ট কম।

কৃষি উৎপাদন সচল রাখতে মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানির পাশাপাশি দেশীয় কাফকোর কাছ থেকেও ইউরিয়া কেনা হবে। সব মিলিয়ে ২ লাখ ৯৫ হাজার টন সার সংগ্রহে ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ টাকা। এ ছাড়া ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ মসুর ডাল কিনতে প্রায় ১৮১ কোটি টাকা ব্যয় হবে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করবে।

অবকাঠামো খাতেও ব্যয়ের পরিমাণ বাড়ছে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে আরও ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ টাকা। মূল চুক্তির তুলনায় ব্যয় বেড়েছে ২৯ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া কর্ণফুলী টানেল থেকে গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে ২৬৬ কোটি ১৪ লাখ টাকা এবং শিকলবাহা-আনোয়ারা সড়ক চার লেনে উন্নীত করতে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে।

রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ভবন নির্মাণে ব্যয় হবে ৩৩৯ কোটি ৪৩ লাখ টাকা। পরিবার পরিকল্পনা কার্যক্রমের জন্য ৯৬ কোটি ৫৪ লাখ টাকায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি কিনবে সরকার। সরবরাহ করবে পপুলার ফার্মাসিউটিক্যালস।

এ ছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে তথ্য এন্ট্রি, যাচাই ও সংশোধনের পরামর্শক হিসেবে ইউএনডিপি বাংলাদেশকে নিয়োগের প্রস্তাব রয়েছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৩৬১ কোটি ৯৬ লাখ টাকা। মাদারীপুরে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য কম্বল কেনা এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবও রয়েছে।

অন্যদিকে, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস ও সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংসহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। নাইজেরিয়ার দুটি প্রতিষ্ঠান থেকে এই এলএনজি কেনা হবে, অন্যদিকে রমজানের জন্য ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির দরপত্রের সময়সীমা কমানো এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রেও সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেনসেনের মতো নারী কেলেঙ্কারিতে পদ হারিয়েছেন বিশ্বখ্যাত যত সিইও

প্রযুক্তি থেকে খাদ্যপণ্য, সংবাদমাধ্যম থেকে জ্বালানি—বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের অনেকেই ব্যক্তিগত সম্পর্ক, বিবাহবহির্ভূত প্রেম, যৌন অসদাচরণ কিংবা কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নিজেদের পদ হারিয়েছেন।

সিলেটে যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

সিলেটে যক্ষ্মা (টিবি) আক্রান্ত, সন্দেহভাজন ও শনাক্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নবায়ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ অংশীদারিত্বের আওতায় সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের…

রমজানে টিসিবির পণ্য বিক্রি ৫২০ ট্রাকে, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ

রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

সরকারি ক্রয় কমিটির অনুমোদন: চীনের হাতে তৃতীয় এলএনজি টার্মিনাল

প্রকাশ: ০৪:০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬