ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলা: আসামিদের ৬৫% পলাতক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

• এসব মামলায় মোট আসামি ৫৩০ জন, পলাতক ৩৪২

• এ পর্যন্ত ১০ মামলার রায়, দণ্ডিতদের অধিকাংশ পলাতক

• গ্রেপ্তারে সম্পদ বাজেয়াপ্ত ও ছবিসহ বিশদ প্রকাশের তাগিদ

দণ্ডিতদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. হাবিবুর রহমানও রয়েছেন।

আইনজীবীরা বলছেন, দণ্ডিত অনেকে পলাতক থাকায় সাজা কার্যকর করা যাচ্ছে না। পলাতকদের গ্রেপ্তারে তাঁদের সম্পদ বাজেয়াপ্ত এবং ছবিসহ বিস্তারিত প্রকাশ করা যেতে পারে।

মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করা হচ্ছে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানান, তদন্ত চলাকালে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তা সম্ভব না হলে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার পর তা আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপরও গ্রেপ্তার করা সম্ভব না হলে পুলিশ প্রতিবেদনের পর আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তির পর হাজির না হলে আসামির অনুপস্থিতিতে তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে বিচারকাজ চলে। রায়ে সাজা হলে তখন সাজা পরোয়ানা জারি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই ট্রাইব্যুনালে গত দুই বছরে মামলা হয়েছে মোট ৭৮টি। এগুলোর মধ্যে রায় ঘোষিত, বিচারাধীন ও তদন্তাধীন মামলা রয়েছে। এসব মামলায় মোট আসামি ৫৩০ জন। তাঁদের মধ্যে ৩৪২ জন বা প্রায় ৬৫ শতাংশই পলাতক রয়েছেন। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী–সাবেক এমপি, দলীয় নেতা–কর্মী, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, পুলিশের সাবেক কর্মকর্তা, সাবেক সচিব, শিক্ষক, সাংবাদিক, সাবেক বিচারপতিসহ অন্যান্য ব্যক্তিরা রয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ বর্তমানে বিচারাধীন ১৩ মামলায় মোট ১২১ আসামির মধ্যে পলাতক রয়েছেন ৮৯ জন। তদন্তাধীন ৩১ মামলায় মোট ১১৩ আসামির মধ্যে পলাতক ৪৬ জন। এই ট্রাইব্যুনালের রায় ঘোষিত পাঁচ মামলার ১৬ আসামির মধ্যে শেখ হাসিনাসহ পলাতক রয়েছেন ১০ জন। ট্রাইব্যুনাল–১–এ বিচারাধীন, তদন্তাধীন ও রায় ঘোষিত মামলার আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ৩৯ জনের মধ্যে পলাতক ১৯ জন, পুলিশের ৭৭ কর্মকর্তার মধ্যে পলাতক ৪৩, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৯ নেতা–কর্মীর মধ্যে পলাতক ৮১ ও তিন শিক্ষকের মধ্যে পলাতক রয়েছেন দুজন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ বিচারাধীন ১২ মামলায় মোট ২০১ আসামির মধ্যে পলাতক রয়েছেন ১৫৫ জন। রায় ঘোষিত পাঁচ মামলার ৫৭ আসামির মধ্যে পলাতক ৪২ জন। তবে তদন্তাধীন ১২ মামলার সব আসামিই গ্রেপ্তার রয়েছেন। ট্রাইব্যুনাল–২–এর বিচারাধীন, তদন্তাধীন ও রায় ঘোষিত মামলার আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ১২ জনের মধ্যে পলাতক রয়েছেন ছয়জন, পুলিশের সাবেক ৯২ কর্মকর্তার মধ্যে পলাতক ৬০, আওয়ামী লীগের ১৫৩ নেতা–কর্মীর মধ্যে পলাতক ১২০, ছয় শিক্ষকের মধ্যে পলাতক তিন ও সাবেক দুই সচিবের মধ্যে পলাতক একজন। এ ছাড়া চিকিৎসক একজন ও অন্যান্য আট আসামির মধ্যে ছয়জন পলাতক রয়েছেন।

জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আসামি গ্রেপ্তারের দায়িত্ব মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পলাতকদের অনেকেই দেশে অবস্থান করছেন, কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না। সাজাপ্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ রয়েছে। সম্পদ বাজেয়াপ্ত করতে গেলেই এক ধরনের চাপ তৈরি হবে। তখন গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। এ ছাড়া আসামিদের ছবিসহ বিস্তারিত প্রকাশ করে ধরিয়ে দিতে জনগণের কাছে আহ্বান জানানো যেতে পারে। এটাতে আইনে কোনো বাধা নেই।

মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বেশি তৎপর নয় বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। তিনি বলেন, গ্রেপ্তারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে অনেক আসামিই পালানোর সুযোগ পেতেন না। বিষয়টি জুলাই গণ–অভ্যুত্থানের চেতনার বিরোধী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত পলাতকদের ছবিসহ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। যাতে সাধারণ মানুষও গ্রেপ্তারে সহযোগিতা করতে পারে।

দুই ট্রাইব্যুনালে জুলাই–আগস্টের হত্যাকাণ্ড ছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডসহ বেশ কিছু অভিযোগের বিচার ও তদন্ত চলমান রয়েছে।

জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তদন্ত চলাকালে এবং ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গ্রেপ্তারের চেষ্টা চলে। এরপরও সম্ভব না হলে পুলিশ প্রতিবেদনের পর আসামির অনুপস্থিতিতে বিচারকাজ চলে। রায়ের পর সাজা পরোয়ানা জারি করা হয়। বিদেশে কোনো আসামির অবস্থান জানতে পারলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি দেওয়া হয়। কোনো দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকলে এর আওতায় প্রত্যর্পণের জন্য দেশটির কাছে অনুরোধ করা হয়। এর বাইরে প্রসিকিউশনের আর কিছু করার নেই। পলাতক আসামিদের ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের কোনো ব্যবস্থা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা তাঁদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর

পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মানহানি কখন হয়, সাজা কী, যে ১০ কারণে মানহানির শাস্তি হয় না

কোনো ব্যক্তি আপনাকে নিয়ে বাজে মন্তব্য করল বা কুৎসা রটাল। এতে আপনার মানহানি হলো। আপনি এখন ভাবছেন আইনি ব্যবস্থা নেবেন। কিন্তু কীভাবে আইনি প্রতিকার পাবেন, তা জানা নেই। এ ক্ষেত্রে আপনি দেওয়ানি বা ফৌজদারি আইনের আশ্রয় নিয়ে প্রতিকার পেতে পারেন।

যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজকে পরামর্শ

যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সম্ভাবনা যাচাই করতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটি। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও উপস্থাপনা পরবর্তী বৈঠকে তুলে ধরতে বলা হয়েছে। সরকারের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য…

জনপ্রিয় টার্গেট

মানবতাবিরোধী অপরাধের মামলা: আসামিদের ৬৫% পলাতক

প্রকাশ: ০৪:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬