ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত নিয়ে সংশয়, আলাদা তদন্ত করবে বিরোধী দল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। দলের নেতৃত্ব দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাননি। অথচ তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আগুনের কারণ হিসেবে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলেছেন। এতে তদন্ত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আব্দুল্লাহ আল আমিন আরও জানান, বিরোধী দলের সংসদ সদস্যরা আলাদাভাবে ঘটনাটি পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করবেন এবং প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবেন। একই সঙ্গে আওয়ামী লীগকে মোকাবিলায় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ডা. মাহমুদা মিতু বলেন, বাড়িটিকে পরিত্যক্ত বলা হলেও সেখানে মানুষের বসবাসের প্রমাণ রয়েছে। শিশুদের পড়ার টেবিল, বইপত্র, খাবার ও রান্নার সরঞ্জাম তাঁরা দেখেছেন। তাঁর দাবি, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করতেন।

সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই আগুনের সম্ভাব্য কারণ নিয়ে বক্তব্য দেওয়া তদন্তের ওপর চাপ তৈরির শামিল। তিনি প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নুসরাত তাবাসসুম বলেন, মামলা করার সময় একজন আসামির অবস্থান মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এতে ঘরের আসবাব ও মূল্যবান মালামাল পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এ ঘটনায় গতকাল রাতে নুসরাত বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় টিম

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদল। আজ শুক্রবার সকালে ঢাকায় থেকে দলটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে।

কেন হামলাকে লঘু করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী—প্রশ্ন নুসরাতের

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দৌলতপুর থানায় তিনি মামলাটি করেন। এতে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার…

জনপ্রিয় টার্গেট

পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত নিয়ে সংশয়, আলাদা তদন্ত করবে বিরোধী দল

প্রকাশ: ০৮:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬