ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে পরীক্ষা শুরু, ক্যাম্পাসে প্রবেশ করতে না পারা ভিসির আপত্তি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পুরকৌশল, যন্ত্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগসহ ছয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চুয়েটে প্রথম পরীক্ষা স্থগিত করা হয়। এরপর দীর্ঘদিন পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিল। যদিও গত ২৮ অক্টোবর থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছিলেন, তবে পরীক্ষা শুরু হয়নি।

তবে পরীক্ষা আয়োজনে কোনো নিয়মের ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোস্তফা কামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাচ্ছে। আমরা কি পরীক্ষা নেব না? এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটছে না। উপাচার্য একাডেমিক কাউন্সিলে কীভাবে বিষয়টি তুলবেন? তাঁর ডাকা সিন্ডিকেট সভাতেই চুয়েটের কেউ যোগ দেননি। একাডেমিক কাউন্সিল ডাকবেনই কীভাবে? আর একাডেমিক কাউন্সিলের সদস্যরাও আমাদের চুয়েটেরই শিক্ষক। চুয়েটে কোনো পরীক্ষা হয়েছে, অথচ পরে বাতিল হয়েছে—এমন ঘটনা আগে কখনো ঘটেনি।’

পরীক্ষায় অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, তাঁরা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নেননি। শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়ে তাঁরা ক্লাস-পরীক্ষা শুরু করতে চেয়েছিলেন। শিক্ষকেরাও তাঁদের ক্লাস শুরু করার আহ্বান জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তাঁরা পরীক্ষা দিয়েছেন। অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলবে। পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে একাডেমিক কার্যক্রমও চলবে।

এ বিষয়ে চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান বলেন, চুয়েটে পরীক্ষা শুরু হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষকেরা, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরে ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও পরীক্ষা কার্যক্রম শুরু হয়নি। অবশেষে ক্লাস শুরুর ১৮ দিন পর পরীক্ষা অনুষ্ঠিত হলো।

এর আগে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। গত ১৩ অক্টোবর রাতে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। এর আগের দিন সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রদলের ৭-৮ জন নেতা-কর্মীকে নিয়ে মাইক্রোবাসে ক্যাম্পাসে প্রবেশ করে উপাচার্যের চেয়ারে বসেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর ক্যাম্পাসে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এসে তাঁর কার্যালয়ে তালা দেন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা উপাচার্যের কার্যালয়ের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে প্রশাসনের সহযোগিতায় সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি তিনি।

পটিয়ায় বাসচাপায় নিহত ঘুমন্ত প্রতিবন্ধী বৃদ্ধ

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ভূমি অফিসসংলগ্ন সড়কের পাশে ঘুমন্ত অবস্থায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম নামে ৬০ বছর বয়সী এক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বিকেলে ঘটে এ দুর্ঘটনা। বাসটি আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

‘মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে’, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তিনি বলেছেন, ‘আমার স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ‘সম্রাটদের সম্রাট’ ফেলিক্স গায়ার্দোর মৃত্যু

চুয়েটে পরীক্ষা শুরু, ক্যাম্পাসে প্রবেশ করতে না পারা ভিসির আপত্তি

প্রকাশ: ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬