সোয়েটার: সোয়েটার মূলত উল বা পশম দিয়ে তৈরি হয় বলে এগুলোয় ময়লা খুব সহজে আটকায়। তাই পরার আগে ধুয়ে পরাই ভালো। ঠান্ডা পানিতে পরিমাণমতো শ্যাম্পু ও ভিনেগার মিশিয়ে আলতো করে সোয়েটার ধোয়া উচিত। এ ধরনের কাপড় কখনোই ওয়াশিং মেশিনে ধোবেন না। তাতে এগুলোর বুনন নষ্ট হয়ে যায়। ধোয়ার পর হালকা করে পানি নিংড়ে তারপর রোদে শুকিয়ে নিন।
ফ্লানেলের কাপড়: এসব কাপড় দীর্ঘদিন ভালো রাখতে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন। বেশি ময়লা হলে হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। নরম হাতে কেচে ধুয়ে নিন। কাপড় উল্টিয়ে তারপরই রোদে শুকাতে দেবেন। এতে রং নষ্ট হবে না।
চাদর: চাদর বের করে কড়া রোদে শুকিয়ে তারপর ব্যবহার করুন।
চামড়ার জ্যাকেট: এগুলো পরিষ্কার করার জন্য কুসুম গরম পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে জ্যাকেটের উপরিভাগ মুছে নিন। এরপর হ্যাঙ্গারে ঝুলিয়ে বাতাসে শুকিয়ে নিন।
সূত্র: হার জিন্দেগি ও অন্যান্য

দৈনিক টার্গেট 



























