ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। এতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি হাফিজুর ইসলাম হারুন বলেন, নুরুল আমিন সম্প্রতি দায়ের করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দুপুরে তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।

নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের আশ্বাসে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমেশ্বরীর বুকে কাঠের সেতু, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা

সোমেশ্বরী নদীর বুকে ফুলে সাজানো প্রবেশপথ, দুই পাশে রঙিন কাপড়ের বর্ণিল সাজ। নদীর ওপর দিয়ে চলে গেছে পাশাপাশি দুটি দীর্ঘ কাঠের সেতু। এক পথে নদী পারাপার, অন্য পথে ফেরার ব্যবস্থা। এত দিন যে নদী পার হতে ভোগান্তি পোহাতে হতো হাজারো মানুষকে, সেই নদীর বুকেই এবার তৈরি হয়েছে স্বস্তির নতুন পথ।

দুই অটোরিকশাচালকের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আবু তাহের ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের নেত্রকোনা পৌর শহরের কসবা এলাকার মৃত আরশাদ আলী ভূঁইয়ার ছেলে…

জনপ্রিয় টার্গেট

চবি শিক্ষার্থীর ‘পরীক্ষাদাও এআই’, এক অ্যাপেই চাকরি ও ভর্তি প্রস্তুতি

নেত্রকোনায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬