ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নামী রেস্তোরাঁর খাবারেও ভেজাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

• তালিকায় উল্লেখ করা দামের সঙ্গে বিলে মিল নেই।

• জরিমানার প্রতিবাদে অবরোধের হুমকি মালিকদের।

• নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে: কর্মকর্তা

নামী রেস্তোরাঁর খাবারেও ভেজাল

কক্সবাজার শহরের কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের দায়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরের লাবণী পয়েন্টে কাসুন্দি রেস্তোরাঁয়। ছবি: আজকের পত্রিকা

পর্যটন শহর কক্সবাজারে নামীদামি রেস্তোরাঁ ও বেকারির খাবারেও মিলছে ভেজালের অভিযোগ। অতিরিক্ত দাম আদায়, বাসি এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধসহ আন্দোলনের হুমকি দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। এতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের অভিযান এবং ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে নতুন করে আলোচনায় এসেছে পর্যটন শহরের খাদ্য ব্যবস্থাপনা।

১৪ নভেম্বর কক্সবাজার শহরের লাবণী এলাকার কাসুন্দি রেস্তোরাঁ ও ঝাউতলার জামান হোটেলে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া স্বপ্ন সুপারশপে বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, চৌরঙ্গী বেকারিতে আট ধরনের অনিয়ম পাওয়ায় আট লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব অনিয়মের মধ্যে ছিল খাদ্য উৎপাদনস্থলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, লেবেলবিহীন ভেজাল ঘি উৎপাদন এবং ময়লা কাপড় দিয়ে ঢেকে দই তৈরি করা।

এদিকে, চৌরঙ্গী বেকারি ও কাসুন্দি রেস্তোরাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।

কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতি ও প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভ এলাকায় অন্তত ৮০০ রেস্তোরাঁ রয়েছে। এসব রেস্তোরাঁ ও হোটেলের বেশির ভাগই পর্যটকনির্ভর। প্রায়ই হোটেল-রেস্তোরাঁয় অতিরিক্ত দাম আদায় এবং মানহীন খাবার বিক্রির অভিযোগ ওঠে। তবে এবার নামকরা রেস্তোরাঁ ও বেকারির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ পাওয়া গেল।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, শহরের অনেক রেস্তোরাঁয় খাবারের দাম নির্ধারণে কোনো স্বচ্ছতা নেই। একই ধরনের খাবারের দাম একেক রেস্তোরাঁয় একেক রকম। অনেক ক্ষেত্রে খাবারের তালিকায় উল্লেখ করা দামের সঙ্গে বিলের অঙ্কের মিল থাকে না। পর্যটকদের কাছ থেকে তুলনামূলক বেশি দাম আদায়ের অভিযোগও রয়েছে। খাবারের মান ও পরিমাণ নিয়েও অসন্তোষ রয়েছে ভোক্তাদের।

বিশেষ করে পর্যটন মৌসুমে শহরের হোটেল-মোটেল জোন, কলাতলী, সুগন্ধা ও সৈকতসংলগ্ন এলাকায় রেস্তোরাঁগুলোতে পর্যটকের ভিড় বাড়ে। এ সময় খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির অভাবে ভোক্তারা প্রতারণার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালাচ্ছে, তাতে আপত্তি নেই। কিন্তু বিশাল অঙ্কের জরিমানা করায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এ রকম চলতে থাকলে আমরা আন্দোলনে যাব।’

জরিমানার পরিমাণ খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। তিনি বলেন, ‘কক্সবাজার শহরের চৌরঙ্গী বেকারি একটি প্রাচীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যেসব অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে, তা হতাশাজনক।’

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উখিয়ায় আরসার সেকেন্ড-ইন-কমান্ড নূর হোসেনসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নূর হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)…

টেকনাফে বিজিবির টহল দলে হামলা, যৌথ অভিযানে আটক ৩

কক্সবাজারের টেকনাফে বিজিবির টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। টহল দলের একটি পিকআপের তিনটি কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জাফর আলম নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়…

জনপ্রিয় টার্গেট

নামী রেস্তোরাঁর খাবারেও ভেজাল

প্রকাশ: ০১:০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬