ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-চরফ্যাশন: সড়কে গাড়ি আটকে চাঁদাবাজি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

সরেজমিনে দেখা যায়, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে কিংবা দেরি হলেই চালকের সঙ্গে মারমুখী আচরণ ও দীর্ঘ সময় যানবাহন আটকে রাখেন টাকা তোলা যুবকেরা। চালকদের কাছে যেসব রসিদ দেওয়া হয়, তাতে আদায়কারীদের স্বাক্ষর থাকলেও কোনো ইজারাদারের নাম নেই। চাঁদা আদায়কারীদের দাবি, পৌর টোল হিসেবে তাঁরা এই টাকা তুলছেন।

পৌরসভা কার্যালয় থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থিত এই বাসস্ট্যান্ডে গতকাল এক ঘণ্টা অবস্থানকালে প্রায় অর্ধশত ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের কাছ থেকে চাঁদা তুলতে দেখা গেছে। যদিও টার্মিনাল ব্যবহার না করে সড়ক দিয়ে চলাচল করা যানবাহন থামিয়ে চাঁদা আদায় করা সম্পূর্ণ অবৈধ।

চাঁদা আদায়কারীরা বলছেন, পৌরসভার নির্ধারিত ইজারাদারদের নিয়োগ করা শ্রমিক হিসেবে তাঁরা শুধু পৌরসভার নির্ধারিত স্থান থেকে পৌরসভার টোল আদায় করছেন।

অপর দিকে বোরহানউদ্দিন পৌরসভা কর্তৃপক্ষ বলছে, তারা টোল আদায়ের জন্য কাউকে ইজারাদার নিয়োগ দেয়নি। টোল আদায়ের জন্য পৌরসভা থেকে চারজন শ্রমিক নিযুক্ত করেছে।

জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে পৌরসভার উত্তর বাসস্ট্যান্ড, দক্ষিণ বাসস্ট্যান্ড, দেউলা-মজম ও রানীগঞ্জ এলাকাসহ পাঁচ স্থানে খাস আদায় করছে পৌরসভা কর্তৃপক্ষ।

বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচল করা অটোরিকশার চালকেরা জানান, সড়কটিতে অবৈধভাবে প্রতিটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোসহ বিভিন্ন ধরনের তিন চাকার যানবাহন থেকে ৩০ টাকা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে ২৫ টাকা করে চাঁদা আদায় করা হয়। প্রতিদিন পাঁচ শতাধিক যানবাহন থেকে এভাবে চাঁদা তোলা হয়।

স্থানীয় অটোরিকশাচালক মো. মহিউদ্দিন বলেন, ‘উত্তর বাসস্ট্যান্ডে প্রতিদিন ২০ টাকা করে চাঁদার টাকা দিতে হয়। এই টাকা তাঁরা আমাদের থেকে জুলুম করে আদায় করছেন।’

উদয়পুর রাস্তার মাথা এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মো. বশির বলেন, ‘উত্তর বাসস্ট্যান্ড ছাড়াও দক্ষিণ বাসস্ট্যান্ড, উপজেলা সড়কের খেয়াঘাট এলাকা, রানীগঞ্জ বাজার, জয়া বাজার এলাকাসহ প্রায় পাঁচ স্পটে চাঁদা তোলা হয়। সারা বছরই এই চাঁদা চলে। এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।’

চাঁদা আদায়কারীদের একজন মো. জুয়েল বলেন, ‘পৌরসভার নির্ধারিত ইজারাদারদের নিয়োগ করা শ্রমিক হিসেবে আমরা শুধু পৌরসভার নির্ধারিত ইজারা দেওয়া স্থান থেকে পৌর টোল আদায় করছি। এতে আমরা শুধু প্রতি রসিদে মাত্র ছয় টাকা পাচ্ছি। আমরা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক থেকে টাকা তুলছি না।’

বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা বলেন, ‘টোল আদায়ের জন্য পৌরসভা থেকে কাউকে ইজারাদার নিয়োগ দেওয়া হয়নি। টোল আদায়ের জন্য পৌরসভা থেকে চারজন শ্রমিক নিযুক্ত করা হয়েছে। আদায় করা ওই টাকা আমরা প্রতি মাসে পৌরসভার ফান্ডে (তহবিলে) জমা দিই।’

ভোলায় তিন ছাত্রদল নেতাকে শোকজ

ভোলায় তিন ছাত্রদল নেতাকে শোকজ

ভোলার দৌলতখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। আজ রোববার ভোলা জেলা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (দপ্তরের চলতি দায়িত্বে) মেহেদী হাসান আসিফ স্বাক্ষরিত চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়…

ঢাকা থেকে চুরি করে ভোলায় স্বর্ণ বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার যুবক

ভোলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আ. আলী (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দাবিতে আন্দোলন জোরদারের প্রস্তুতি

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সরকারি মেডিকেল কলেজ স্থাপনসহ ছয় দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে নামছেন ভোলার বাসিন্দারা। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

জনপ্রিয় টার্গেট

ভোলা-চরফ্যাশন: সড়কে গাড়ি আটকে চাঁদাবাজি

প্রকাশ: ০১:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬