ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেক্সিট ব্যর্থ, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল সোমবার লন্ডনে লর্ড মেয়রের দেওয়া ভোজসভায় বক্তৃতাকালে বার্নহাম বলেন, ২০১৬ সালের গণভোটের মাধ্যমে ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পর যে কঠোর ব্রেক্সিট কার্যকর করা হয়েছে, তা দেশের স্বার্থ পূরণে ব্যর্থ হয়েছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি ডেনিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য এমপেররস নিউ ক্লোদস’-এর উদাহরণ দেন। গল্পটিতে শাসক যে আসলে নগ্ন, তা কেউ তাকে বলতে সাহস পায় না।

বার্নহাম বলেন, ‘আমি সব সময় বিষয়গুলো যেভাবে দেখি, সেভাবেই বলার চেষ্টা করি। খোলাখুলিভাবে বলতে গেলে, গত ১০ বছরে আমরা যা অর্জন করেছি, তার চেয়ে বেশি হারিয়েছি। আমাদের ওপর চাপিয়ে দেওয়া কঠোর ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য যথেষ্ট ভালো নয়।’

আগামী শুক্রবার ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের মাধ্যমে দেশের দীর্ঘদিন ধরে অবহেলিত অঞ্চলগুলোর মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব উন্নতি আনার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন বার্নহাম।

তিনি বলেন, যেকোনো চুক্তিকে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, তা লেবার পার্টির নির্বাচনী ইশতেহার ও নির্ধারিত সীমারেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত, ২০১৬ সালের গণভোটে জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে বিদ্যমান ব্রেক্সিট চুক্তির উন্নতি ঘটাতে হবে। তৃতীয়ত, বার্নহামের ‘মেকারফিল্ড টেস্ট’ পূরণ করতে হবে। এর মাধ্যমে যুক্তরাজ্যের দীর্ঘদিন ধরে অবহেলিত অঞ্চলগুলোর মানুষের জীবনে বাস্তব পরিবর্তন নিশ্চিত করার বিষয়টি মূল্যায়ন করা হবে।

২০১৬ সালে গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় এবং ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে জোট থেকে বেরিয়ে যাওয়ার পর এটিই সম্পর্ক পুনর্গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২৭ সদস্যের ইইউর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক নতুন করে নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন বার্নহাম।

২০১৬ সাল থেকে চলা এক দশকের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কথাও বলেছেন বার্নহাম। এই সময়ে তিনি দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে অর্জিত অভিজ্ঞতার কারণে আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।

বার্নহাম বলেন, ‘ব্রেক্সিট ছিল বিশ্বজুড়ে বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদ বৃদ্ধির ধারায় প্রথম ডমিনো প্রভাব বা পতনের শুরু। আমাদের শত্রুরা ঠিক এটাই চেয়েছিল। রাশিয়া চেয়েছিল ন্যাটোর মধ্যে বিভক্তি তৈরি হোক এবং ইউরোপ আরও দুর্বল হয়ে পড়ুক।’ ব্রাসেলসের সম্মেলন শেষ হওয়ার পরপরই ইইউর সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে জোটের অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার বার্নহামের মুখপাত্র টম ওয়েলস বলেন, ‘কোনো কিছুই ধরে নেওয়া হচ্ছে না। যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ব্রিটিশ জনগণই শেষ কথা বলবে।’ তবে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত ইইউর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বার্নহামকে তাঁর পূর্বসূরি ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে। ওই প্রতিশ্রুতি অনুযায়ী, যুক্তরাজ্য ইইউর শুল্কমুক্ত কাস্টমস ইউনিয়নে পুনরায় যোগ দেবে না। একইভাবে পণ্য, সেবা ও শ্রমিকদের অবাধ চলাচল নিশ্চিত করা ইইউর একক বাজারেও ফিরবে না।

এই প্রতিশ্রুতি থেকে সরে এলে ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের পুরোনো রাজনৈতিক বিভাজন আবারও সামনে আসতে পারে। ২০১৬ সালের গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং ৪৮ শতাংশ ভোটার জোটে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন।

অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাবে ইইউর ৫ দেশ, আগামী বছরই শুরু

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে আগামী বছর রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠাতে একটি বিশেষ কেন্দ্র চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ দেশ। দেশগুলো হলো—জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস।

নিলামে উঠবে টাইটানিক দেখার টিকিট

নিলামে উঠবে টাইটানিক দেখার টিকিট

টাইটানিক জাহাজের প্রথম যাত্রাটি দেখতে দর্শনার্থীদের জন্য ইস্যু করা একটি বিরল টিকিট নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে, টিকিটটির দাম উঠতে পারে ৫০ হাজার পাউন্ড (৮২ লাখ টাকার বেশি) পর্যন্ত। সোমবার (১৬ নভেম্বর) বিবিসি জানায়, টিকিটটি ছিল এলিজা ডিবডেন নামের এক নারীর। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের…

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বিক্ষোভ করেছেন শত শত পুরুষ। এসব সহিংসতা ও বিদ্বেষ মোকাবিলায় পুরুষদের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা। শনিবার পার্লামেন্ট ভবনের সামনে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় টার্গেট

ব্রেক্সিট ব্যর্থ, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিট ব্যর্থ, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬