আজ বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।
গোপালগঞ্জে চলমান সহিংসতার মধ্যেই গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় তাঁর আত্মীয়-স্বজনদের ৩০ থেকে ৪০টি বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
এর আগে, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা-ভাঙচুরের পাশাপাশি পুলিশের মেসেও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

দৈনিক টার্গেট 






















