ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাফরুলে পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কাফরুলের প্রিন্স বাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত হাওয়া বেগম জানান, তিনি মিরপুরের ১৩ নম্বর সেকশনের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। ওই এলাকাতেই থাকেন তিনি। আজ সকাল ৮টার দিকে তাঁরা কারখানায় কাজে যোগ দিতে যান। তবে কেউ কাজে যোগ না দিয়ে কিছুক্ষণ পর চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নিতে সড়কে বের হতে শুরু করেন।

আহত নারী শ্রমিক আরও জানান, এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শ্রমিকদের মারধর শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা একজোট হয়ে তাঁদের ধাওয়া দেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে। একটি গুলি এসে তাঁর ডান হাতে লাগে।

আহত হওয়ার পর সহকর্মীরা তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাওয়া বেগমের হাতে একটি রাবার বুলেট লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বের করা হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তাঁর অবস্থা গুরুতর নয়।

মিরপুরে ফের পোশাকশ্রমিকের সঙ্গে সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সংঘর্ষের প্রভাবে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার

মিরপুর-১০ ও ১১ নম্বরে পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে আজ বুধবার সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হলেও মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় টার্গেট

যেসব কারণে ইরানে অস্ত্র ‘পাচার’ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র

কাফরুলে পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত

প্রকাশ: ০১:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬