ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

জাহাজমালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বৃহস্পতিবার ও পরবর্তী দিনের জন্য যাঁরা জাহাজের টিকিট কেটেছেন, তাঁদের বিষয়ে জাহাজ চলাচল শুরু হলে সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা ভ্রমণ করতে পারবেন না, তাঁদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

এদিকে গতকাল বুধবার ও এর আগের দিনগুলোতে সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিনসহ বিভিন্ন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

৫ নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ—এই চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ করছিলেন।

তবে জাহাজ চলাচল বন্ধ থাকায় কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোটে শাহপরীরদ্বীপ জেটিঘাট হয়ে টেকনাফে পৌঁছেছেন বলে জানা গেছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর ফলে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

শরীরে আটটি গুলির ক্ষত, ৫ ঘণ্টার চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল হাতিটি

গুলির যন্ত্রণায় কাতর হয়ে কক্সবাজারের টেকনাফে লোকালয়ে চলে এসেছিল একটি মাদি হাতি। বন বিভাগের চিকিৎসকেরা টানা পাঁচ ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর অবশেষে সঙ্গী পুরুষ হাতিটির পিছু নিয়ে গহিন অরণ্যে ফিরে গেছে সেটি। চিকিৎসার পুরোটা সময় আহত সঙ্গীর পাশেই ঠায় দাঁড়িয়ে ছিল পুরুষ হাতিটি।

জনপ্রিয় টার্গেট

ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেন

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

প্রকাশ: ০৪:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬