ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

• কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ৬০ শতাংশ কাজ সম্পন্ন।

• ভারতের আপত্তিতে ১৪৫০ মিটার বাঁধের কাজ বন্ধ।

• স্থানীয়দের বাধায়ও আটকে আছে একাধিক প্যাকেজ।

• ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক।

• প্রতি বর্ষায় বন্যার আতঙ্কে মনুপারের হাজারো মানুষ।

মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প

মনু নদে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার। সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা

বন্যা থেকে মৌলভীবাজারের মানুষকে রক্ষায় মনু নদের ঝুঁকিপূর্ণ বাঁধ ও তীর রক্ষায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ২০২০ সালে। ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালে এসেও সম্পন্ন হয়নি প্রকল্পের ৪০ শতাংশ কাজ। জমি অধিগ্রহণ জটিলতা, স্থানীয়দের বাধা ও ভারতের আপত্তিতে আটকে আছে একাধিক প্যাকেজ। বিশেষ করে সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ডের ১ হাজার ৪৫০ মিটার বাঁধের কাজ শুরুই করা যায়নি। ফলে প্রতি বর্ষায় বন্যা ও ভাঙনের আতঙ্কে দিন কাটছে মনুপারের লাখো মানুষের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে ৯৯৬ কোটি ২৮ লাখ টাকার এই প্রকল্পটি একনেকে অনুমোদন হয়। ২০২১ সালে কাজ শুরু হয়। ২০২৩ সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা। পরে ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। জেলার কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার মনু নদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকায় ৭০টি প্যাকেজে ভাগ করে কাজ করার কথা থাকলেও বাস্তবে প্রকল্পের ৬০ শতাংশ কাজ করে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জমি অধিগ্রহণের জটিলতা ও স্থানীয়দের বাধার কারণে কাজ করানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

এ ছাড়াও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী তেলিবিল, বাগজুর ও নিশ্চিন্তপুর এলাকার নো ম্যানস ল্যান্ডের কাজ বন্ধ আছে।

সরেজমিনে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের শতবর্ষী কাউকাপন বাজারে দেখা যায়, ভাঙনে বাজারের পূর্ব পাশের বেশির ভাগ অংশ বিলীন হয়ে গেছে। বাজারের প্রায় ৪০টি দোকান নদে বিলীন হয়েছে। পাশাপাশি সড়কের একটা অংশ বিলীন হয়ে গেছে। দোকান ও ভিটামাটি হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। এই বাজারের ৪৫০ মিটার বাঁধের কাজ করা এখনো সম্ভব হয়নি। শরীফপুর ইউনিয়নের তেলিবিল এলাকার নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশের অংশে বাঁধ ভেঙে স্থানীয়দের ঘরবাড়ির কাছে চলে এসেছে। নদে পানি বৃদ্ধি পেলে বাঁধ উপচে পানি বাইরে আসে বলে জানান বাসিন্দারা।

এই এলাকায় ৬৫০ মিটার বাঁধ ব্লক দিয়ে কাজ করার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লক তৈরি করে রেখেছে তিন বছর ধরে। তবে বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন কোনো সমাধান না করায় কাজ হচ্ছে না।

ভারতের দাবি, মনু নদের মাঝখানে সীমানা পিলার রয়েছে। তবে নদ থেকে কাঁটাতারের বেড়া কয়েক শ মিটার দূরে। তেলিবিলের পাশেই বাগজুরে রয়েছে ৩০০ মিটার নো ম্যানস ল্যান্ড, সেখানেও বাংলাদেশের অংশ ভেঙে গেছে। নিশ্চিন্তপুর সীমান্তে ৫০০ মিটার কাজ হওয়ার কথা। এই কাজের একবার টেন্ডার দিয়ে বাদ দেওয়া হয়েছে। এই প্যাকেজগুলোর পাশাপাশি আরও অনেক প্যাকেজের কাজ স্থানীয়দের বাধায় বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার প্রায় ৩০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য নেওয়া প্রকল্পটি ৭০ প্যাকেজে ভাগ করা হয়। কাজের প্রায় ২০ জন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ভারতের বাধায় নো ম্যানস ল্যান্ডের তিনটি প্যাকেজের কাজ করা যাচ্ছে না। এ ছাড়া কাউকাপনসহ বেশ কিছু এলাকায় বাধার জন্য কোনো কাজ করানো যাচ্ছে না। বারবার চেষ্টা করার পরও কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, সীমান্ত এলাকাসহ বেশ কিছু জায়গায় কাজের জন্য তিন বছর ধরে ব্লক তৈরি করে রাখা হয়েছে। তবে স্থানীয়দের বাধার কারণে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না। এতে তাঁদের অনেক লোকসান হচ্ছে।

তেলিবিল এলাকার জামাল হোসেন বলেন, ‘নদে পানি বৃদ্ধি পেলে আমরা অনেক আতঙ্কে থাকি। বাঁধের পাশে ঠিকাদার ব্লক এনে রেখেছেন। শুনেছি, ভারতীয়রা দাবি করেছে, নদের মাঝখানে উভয় দেশের সীমানা। এ জন্য কাজ করতে দিচ্ছে না। এই বাঁধ মেরামত করা না হলে নদে পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে যাবে।’

কাউকাপন এলাকার বাসিন্দা জুনেদ আহমদ বলেন, ‘বর্ষা মৌসুমে মনু নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্ক বাড়ে। গত কয়েক বছরে আমাদের কাউকাপন বাজারের বেশির ভাগ দোকান নদে বিলীন হয়েছে। শুধু দোকান নয়, সড়ক ও বিভিন্ন মানুষের জায়গা, ঘরবাড়িও বিলীন হয়েছে। কয়েকজন মানুষ কাজে বাধা দিলেও তাদের কারণে কেন কাজ বন্ধ হবে, এটা আমাদের জানা নেই। পাউবো কীভাবে জমি অধিগ্রহণ করে কাজ করবে, এটা তারা জানে। তাদের গাফিলতির কারণে হাজার হাজার সাধারণ মানুষের জীবন অনিশ্চয়তায় কাটে বর্ষা মৌসুমে।’

মৌলভীবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, ‘কী করে কাজ করাব, মানুষজন আপত্তি দিয়ে রেখেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লক প্রস্তুত করেছে, তা ফেলতে পারছে না। রাজনগরের একটি কাজের সাইটে আমাদের একজনকে স্থানীয়রা মারধর করেছে। কাজ না হলে প্রকল্প বন্ধ হবে, এতে আমাদের কিছু যায় আসে না।’

খালেদ বিন অলীদ বলেন, প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ স্থানীয় এলাকাবাসীর বাধায় কোনোভাবেই করা যাচ্ছে না। এ ছাড়া নো ম্যানস ল্যান্ডের কাজের কোনো অগ্রগতি নেই।

হাসপাতালে রোগীদের স্বজনদের থেকে বিপুল পরিমাণ পান-সুপারি জব্দ

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়।

মৌলভীবাজারের সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সমন্বয়ে উপজেলার ভৈরব বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে

জনপ্রিয় টার্গেট

অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে

মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প

প্রকাশ: ১২:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬