ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৪৮ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইস্তিয়াক রনি (২২), উপজেলার সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম রেজা (৫২) এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদ রানা (২৯)।

শেরপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ধুনট মোড় এলাকা থেকে ইস্তিয়াক রনিকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় সুঘাট ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকা থেকে সেলিম রেজা এবং একই সময়ে মির্জাপুর বাজার এলাকা থেকে শহিদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ১৫ নভেম্বর গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শজিমেক হাসপাতালের সামনে ভুয়া চিকিৎসকের চেম্বার

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে চেম্বার খুলে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিষদে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

বগুড়ার কাহালুতে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগাহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

মেয়েদের লিগে তারকা ফুটবলার টানছে দেশের নতুন দুই ক্লাব

বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৪:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬