ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালানো অভিযানে দেখা গেছে, মিষ্টির কারখানায় ব্যবহৃত হচ্ছে খাওয়ার অনুপযোগী রং, নোংরা পরিবেশে বিচরণ করছে ইঁদুর, রেস্তোরাঁর রান্নাঘরে মজুত পচা-বাসি খাবার। খাদ্যপণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে এমন বহু অনিয়মের চিত্র উঠে এসেছে। অধিদপ্তর গত এক বছরে ২৭ হাজারের বেশি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ এবং অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তুলনামূলকভাবে নগণ্য জরিমানার অর্থ দিয়ে পার পাওয়ার পর কিছু বিরতি দিয়ে একইভাবে ব্যবসা চালিয়ে যাওয়া হয়। একই প্রতিষ্ঠানে কিছুদিনের ব্যবধানে অভিযান চালিয়ে একই অনিয়ম আবার করার বহু নজিরের কথা জানিয়েছেন অভিযানকারীরা।

রাজধানীর বড় আড়ত কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা পেঁপে পলিথিন শিট ও বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। নিচে জ্বলছে কাঠের আগুন। ব্যবসায়ীরা বললেন, এভাবে প্রায় ১২ ঘণ্টা রাখলেই পেঁপে পেকে যায়। এ ছাড়া ব্যবহার করা হয় স্বাস্থ্যের জন্য মারাত্মক রাসায়নিক পদার্থ কার্বাইড। কলাও পাকানো হচ্ছে রাসায়নিকের সাহায্যে। পানির সঙ্গে ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে তা কলায় স্প্রে করা হয়।

কেরানীগঞ্জের একটি টমেটো সস তৈরির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায়, প্রকৃত টমেটোর বদলে টমেটো পেস্ট দিয়ে সস তৈরি করা হচ্ছে। পণ্য সংরক্ষণের জন্য ফ্রিজে রাখার নির্দেশনা থাকলেও সেগুলো রাখা হচ্ছে খোলা জায়গায়। সসে ব্যবহার করা হচ্ছে খাদ্যপণ্যের অনুপযোগী রং। বোতলের গায়ের লেবেলে অনিয়ন পাউডার, গার্লিক পাউডারসহ বিভিন্ন উপকরণের নাম থাকলেও কারখানায় এসব উপকরণের অস্তিত্ব পাওয়া যায়নি।

গত ১০ অক্টোবর পাবনার ফরিদপুর উপজেলায় নকল দুধ তৈরি করায় এবং দুধের মেয়াদ বাড়াতে তাতে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। রাতের অন্ধকারে গোপনে বিশেষ জেলি ও ভোজ্যতেল ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করা হতো প্রতিষ্ঠান দুটিতে। এ ছাড়া উপজেলার পুরেন্দরপুরে শামীম হোসেনের প্রতিষ্ঠানে দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর প্রমাণ পাওয়া যায়।

রাজধানীর অন্যতম অভিজাত এলাকা কলাবাগানের একটি মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, মিষ্টির ওপর বসে আছে মাছি। দোকানটির মিষ্টি তৈরির কারখানার ভেতরে পাওয়া গেছে ইঁদুর। কারখানার মেঝেতে রাখা ছিল দই ও রসগোল্লা। এসব পণ্যের গায়ে ইচ্ছেমতো বসিয়ে দেওয়া হচ্ছে মেয়াদের তারিখ।

রাজধানীর খিলগাঁওয়ের তৃপ্তি হোটেলের রান্নাঘরে গিয়ে দেখা যায়, খাবার তৈরি ও সংরক্ষণের জায়গার পাশেই ফেলা হয়েছে পুরোনো নষ্ট খাবার ও ময়লা। অপরিচ্ছন্ন ঢাকনা দিয়ে রান্না করা সবজি ঢাকা হয়েছে। অনেক রেস্তোরাঁতেই পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার।

বাজারে বিদেশি দামি অলিভ কিংবা সূর্যমুখী অয়েলের নামে দেদার বিক্রি হচ্ছে দেশেই তৈরি হওয়া তেল। অভিযানে দেখা গেছে, এমন কারবারে জড়িত অনলাইনে জনপ্রিয় ডক্টর ডার্মার মতো ব্র্যান্ডও। প্রতিষ্ঠানটির মাতুয়াইলের কদমতলীর কারখানায় গিয়ে দেখা গেছে, বোতলের গায়ে লেখা বীজ এসেছে নাইজেরিয়া থেকে। প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের দাবি, তুরস্ক থেকে অলিভ ও সূর্যমুখীর বীজ নাইজেরিয়ায় আসে। সেখান থেকে তা বাংলাদেশে আনা হয়। কিন্তু আমদানির কোনো প্রক্রিয়া বা প্রমাণ তাঁরা দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তেল তৈরির জন্য বীজ আসলে সংগ্রহ করা হয় দেশেই, গোপালগঞ্জ থেকে। এসব তেলের বোতলে ব্যাচ নম্বর পাওয়া যায়নি। মান যাচাইয়ের পরীক্ষার কাগজ চেয়েও পাওয়া যায়নি। একই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রসাধনসামগ্রীর গায়ে আমদানির দেশ হিসেবে স্পেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাম উল্লেখ করা হয়েছে।

খাদ্যে ভেজালের পাশাপাশি ওষুধের মতো স্পর্শকাতর পণ্যের বাজারেও চলছে অনিয়ম। সিন্ডিকেট করে দামের কারসাজি ছাড়াও চলছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির ধুম। ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ নতুন ওষুধের প্যাকেটের ভেতরে ভরে বিক্রি করা হয়। সাধারণ ক্রেতারা দেখে এসব ওষুধের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বুঝতে পারবেন না। ইনসুলিন ওষুধটি ডায়াবেটিস রোগীদের জন্য কার্যত জীবনমরণের শামিল। মেয়াদোত্তীর্ণ ওষুধের মধ্যে এটিও পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামের হালিশহরের মিফতাহ মেডিকো ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ শেষ হওয়া বিভিন্ন ওষুধের পাশাপাশি ইনসুলিন বিক্রিরও তথ্য পাওয়া গেছে। ওই ফার্মেসিতে ২০২৫ সালে মেয়াদ শেষ হওয়া ইনসুলিনও পাওয়া গেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান চালাতে গেলে মিফতাহ মেডিকো ফার্মেসি ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকজন কর্মী দোকানের স্টোররুমে লুকিয়ে পড়েন।

আন্তর্জাতিক ব্র্যান্ড নেসলের নেসক্যাফে কফি, পানীয় কনসেনট্রেট ট্যাং এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের নামী সসের মতো বিদেশি পণ্যও নকল হচ্ছে। খোদ রাজধানীর মধ্যেই তৈরি হচ্ছে এসব। গত ১৪ অক্টোবর রাজধানীর উত্তর বাড্ডা ও মধ্যবাড্ডার দোহা করপোরেট, মাসুম এন্টারপ্রাইজ ও জুনায়েদ এন্টারপ্রাইজ নামে তিনটি প্রতিষ্ঠানে এসব নকল পণ্যের সন্ধান পাওয়া গেছে। অভিযুক্তদের একজন দাবি করেছেন, এসব পণ্য চকবাজারের পাইকারি দোকান থেকে সরবরাহ করা হয়। তবে সরবরাহের বিপরীতে কোনো চালান দেখাতে পারেননি তিনি।

আরেকজন অভিযুক্ত জানান, বিদেশ থেকে পণ্য এনে ছোট বোতলে ভরে বাজারজাত করেন তাঁরা। কিন্তু আমদানির যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভেজাল ও নকল পণ্য, খাদ্য, ওষুধ, কারচুপি—এসবের বিষয়ে প্রতিনিয়ত তাঁরা কাজ করছেন। তবে জনবলের অভাবে ব্যাপকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এক বছরে ২৭ হাজার ২৭৭টি প্রতিষ্ঠানকে বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে ২৫ কোটি ২১ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। গড়ে প্রতিদিন প্রায় ৭৬টি প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হয়েছে। নকল ও ভেজাল পণ্যের উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে এসব জরিমানা করা হয়েছে।

ভেজালকারীদের দৌরাত্ম্য প্রসঙ্গে অধিদপ্তরের কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক আতিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের একটি প্রবণতা দেখা গেছে, একটি এলাকায় অভিযান হলে তারা সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে অন্য এলাকায় চলে যায়। পরে আগের জায়গায় ফিরে আসে। জনবল বাড়লে অভিযান আরও জোরদার করা সম্ভব হবে।’

খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী দেড় বছরের মধ্যে দেশের সব খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) মো. আনোয়ারুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত অভিযান চালিয়ে ভেজালের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

তবে পর্যবেক্ষকেরা বলছেন, শুধু আইন জারি, অভিযান কিংবা জরিমানার অঙ্ক বাড়ালেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন, কাঁচামালের উৎস, উপাদানের তালিকা, উৎপাদনপ্রক্রিয়া ও সংরক্ষণব্যবস্থার ওপর নিয়মিত তদারকি থাকতে হবে। সন্দেহজনক পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা এবং তার ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫০ লাখ মানুষ খাদ্যে বিষক্রিয়ার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক গবেষণায় লিভার ও কিডনির সমস্যার পাশাপাশি হৃদ্‌রোগের জন্যও বিষযুক্ত খাদ্যকে দায়ী করা হচ্ছে।

জনস্বাস্থ্য ও প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ভেজাল খাবার শরীরের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভেজাল খাদ্যের মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ রোগজীবাণুর পাশাপাশি সিসা, পারদ, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু, অতিরিক্ত কীটনাশক এবং সংরক্ষণের নামে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য শরীরে প্রবেশ করছে। এসব উপাদানের প্রভাবে চর্মরোগ, গ্যাস্ট্রিক ও আলসার, লিভার ও কিডনির অকার্যকারিতা, ক্যানসার, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হতে পারে। এমনকি প্রজননক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে ভেজাল খাদ্যের কারণে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বৈজ্ঞানিক পরীক্ষাগার ও বিশেষজ্ঞদের সহায়তার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে। ক্ষুদ্র উৎপাদনকারীদের অনেকের প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা নেই। শাস্তি দেওয়া ছাড়াও তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও দিতে হবে। কৃষি উৎপাদন থেকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণ—প্রতিটি পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বিত নজরদারি গড়ে তুলতে হবে।

ওষুধে উধাও টিউমার—অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) ক্যানসার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন একটি ওষুধের পরীক্ষায় দেখা গেছে, কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন সেবনযোগ্য ‘ড্যারাক্সোনরাসিব’ (Daraxonrasib) গ্রহণে কিছু রোগীর টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে।

এক দিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

এক দিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত এক দিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১৩-এ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২৮০ জনে।

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৬১৭ জন।

জনপ্রিয় টার্গেট

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশ: ০২:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬