ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাত হলেই সংরক্ষিত বনে তালগাছ লুট, খবর রাখে না বন বিভাগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামে ম্যাক হ্যাচারির পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে দেখা যায়, ঘন বনের ভেতর সারি সারি পড়ে আছে কাটা তালগাছের কাণ্ড। অর্ধশতাধিক তালগাছের গোড়া ও কাণ্ড পড়ে রয়েছে বনজুড়ে। তালগাছের পাশাপাশি কাটা হয়েছে অন্যান্য ঔষধি ও বনজ গাছও। কয়েকটি গাছে থাকা তালফল ইতিমধ্যে পরিপক্ব হয়েছে। সবুজে ঘেরা বনভূমির ভেতরে এমন নির্বিচার গাছ কাটার চিত্র যেন বন উজাড়ের নীরব সাক্ষী।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়েছি। সকালে গরু চরাতে এসে দেখি, সারি সারি তালগাছ কাটা পড়ে আছে। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এভাবে এক সপ্তাহ ধরে বন উজাড় হলেও বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে আসতে দেখিনি।’

পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্ব তুলে ধরে পরিবেশকর্মী সাইদ চৌধুরী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে এতগুলো তালগাছ কেটে নেওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব গাছ কাটা বন্ধ করা না গেলে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি হবে।’

এদিকে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মীরা। সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে অনেকগুলো তালগাছ কাটা হয়েছে। পাশাপাশি অন্যান্য গাছও কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গাছগুলো জব্দ করে নেওয়া হবে।’

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, ‘গাছ কাটার খবর পেয়ে দুদিন আগে সেখানে লোক পাঠানো হয়েছিল। দুটি গাছ কাটা হয়েছে। এর মধ্যে একটি গজারি গাছ জব্দ করা হয়েছে। তবে এতগুলো গাছ কাটার খবর আমার জানা নেই। বিষয়টি দেখতে আবারও লোক পাঠানো হচ্ছে।’

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় তিন দিনব্যাপী

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পোশাক কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ তিন দফা দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন গড়ে অর্ধশত পোশাক কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। আজ বৃহস্পতিবার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যকে কার্যালয়ে অবরুদ্ধ রাখা ও অচলাবস্থা সৃষ্টির অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গাছা থানায় করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

হবিগঞ্জে তাঁতী লীগ নেতা আটক

রাত হলেই সংরক্ষিত বনে তালগাছ লুট, খবর রাখে না বন বিভাগ

প্রকাশ: ০৫:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬