ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখযোগ্য।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, অধ্যক্ষ সেলিম ভূইয়া, জসিম উদ্দিন ও মোবাশ্বের আলম, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়া

তিনি বলেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আবার যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারো ওপর জুলুম বা অন্যায় করতে চাই না।

কুমিল্লায় আওয়ামী লীগের ৬৪ নেতা-কর্মীসহ আটক ২৮৮

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৬৪ নেতা-কর্মীসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।

দেবিদ্বার বিএনপির চার বিভক্ত নেতৃত্বকে ঐক্যের ডাক নব্বইয়ের নেতাদের

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির চার ভাগে বিভক্ত নেতৃত্বকে এক মঞ্চে আনার আহ্বান জানিয়েছেন নব্বইয়ের দশকের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা। কর্মিসভায় ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামপর্যায়ে সমাবেশের ঘোষণাও দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

চৌদ্দগ্রামে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশ: ০৬:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬